
যোধপুর, ২ সেপ্টেম্বর (হি.স.): রাজস্থানের যোধপুরে গাড়ির ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দু'জন। মঙ্গলবার গভীর রাতে বিসলপুরা ফাঁটার কাছে এই দুর্ঘটনা ঘটে।
বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ একটি গাড়ি রাস্তা দিয়ে হেঁটে যাওয়া কয়েকজন পথচারীকে ধাক্কা দেয়।
ঘটনায় আজমেরের নাসিরাবাদ এলাকার লোহরওয়াড়া গ্রামের বাসিন্দা ধনরাজ রেগার (২৪)-এর মৃত্যু হয়।
আহত মনীশ ও রণজিৎকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ভিলওয়াড়ায় পাঠানো হয়। তবে তাঁদের আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার খবর পেয়ে ডাঙ্গিয়াওয়াস থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। বুধবার সকালে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস

