Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
যুবসমাজই দেশের শক্তি, আশা ও উজ্জ্বল ভবিষ্যৎ : রাষ্ট্রপতি

যুবসমাজই দেশের শক্তি, আশা ও উজ্জ্বল ভবিষ্যৎ : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২ জুন (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে জনজাতি বিষয়ক মন্ত্রকের বৃত্তিমূলক প্রকল্পগুলির সুবিধাভোগী জনজাতি পড়ুয়াদের সঙ্গে মত বিনিময় করেছেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার জনজাতি সম্প্রদায়ের যুবদের এগিয়ে নিয়ে যেতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, যুবসমাজ আমাদের দেশের শক্তি, আশা এবং উজ্জ্বল ভবিষ্যতের প্রতীক।

আমরা ২০৪৭ সালের মধ্যে ভারতকে 'বিকশিত ভারত'-এ রূপান্তরিত করার লক্ষ্যে এগিয়ে চলেছি। এই উদ্দেশ্য সাধনে যুবসমাজ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

রাষ্ট্রপতি আরও বলেন, যখন যুবশক্তি নিজ ঐতিহ্যে গর্ববোধ করে আধুনিক শিক্ষা ও প্রযুক্তির শক্তিতে এগিয়ে যাবে, তখনই একটি শক্তিশালী, সমৃদ্ধ ও আত্মনির্ভর ভারত গড়ে উঠবে। রাষ্ট্রপতি আরও বলেন, শিক্ষা ক্ষমতায়নের একটি অপরিহার্য হাতিয়ার। এটি সেই শক্তি যা ব্যক্তিকে আত্মনির্ভরশীল, সচেতন ও সক্ষম করে তোলে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla