Dailyhunt
'সম্মান সবাই দিতে পারে...', স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে যা বললেন শার্লি

'সম্মান সবাই দিতে পারে...', স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে যা বললেন শার্লি

ভিষেক বসুর প্রেম জীবন বড়ই রঙিন। ২০২০ সালের ডিসেম্বর মাসে দিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন তিনি। কিন্তু পরের বছরই তাঁদের ব্রেকআপের খবর সামনে উঠে আসে। এরপর সুরভী মল্লিকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেতা, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সম্পর্কও ভেঙে যায়।

এরপর শার্লি মোদকের প্রেমে পড়েন অভিষেক। যদিও শার্লিও মৃত্যুঞ্জয় ভট্টাচার্যের সঙ্গে সম্পর্কে ছিলেন আগেই। অভিষেকের সঙ্গে এটি ছিল তাঁর দ্বিতীয় প্রেমের সম্পর্ক। সমস্ত বাধা-বিপত্তি সরিয়ে অবশেষে চলতি বছরে চার হাত এক হয় অভিষেক ও শার্লির।

বিয়ের পর অভিষেকের এটি প্রথম জন্মদিন। স্বামীর জন্মদিন একেবারে অন্যরকম ভাবে পালন করার জন্য সমস্ত চেষ্টা করেছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় স্বামীর বেশ কয়েকটি ছবি পোস্ট করে তিনি লেখেন, তুমি আমার জীবনের সব থেকে মূল্যবান এবং দামি মানুষ। জানি না এই বিশেষ দিনটা তোমার জন্য কতটা বিশেষ করে তুলতে পারব।

অভিনেত্রী আরও লেখেন, 'আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি। তুমি শুধু আমার স্বামী নও, তুমি আমার বন্ধু। তোমার সবটুকু নিয়ে আমি ভালোবাসি। তোমার মধ্যে কিছু খারাপ চোখে পড়ে না, তুমি সত্যি সবার থেকে ভালো। যেভাবে তুমি সকলকে সম্মান দাও, কাউকে ছোট করো না, সেটা আমার ভীষণ ভালো লাগে। ইউনিভার্সকে ধন্যবাদ তোমাকে পাওয়ার জন্য।'

সবশেষে অভিনেত্রী লেখেন, 'ভালোবেসে সম্মান দিতে সবাই পারে না, অনেক ভালোবাসি তোমায়। শুভ জন্মদিন বন্ধু, শুভ জন্মদিন বর।' অভিষেকের যে ছবিগুলি পোস্ট করেছেন অভিনেত্রী সেখানে দেখা যাচ্ছে, কখনও স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করছেন পোজ দিয়ে কখনও আবার ভালোবেসে মাথায় তেল লাগিয়ে দিচ্ছেন।

প্রসঙ্গত, বিয়ের দু মাসের মাথায় একটি অদ্ভুত পোস্ট করতে দেখা যায় তারকা জুটিকে। অনেকেই ভেবেছিলেন বিয়ের কিছু দিনের মধ্যেই হয়তো সম্পর্কে চিড় ধরল, যদিও পরে অন্য একটি পোষ্টের মাধ্যমে বোঝা যায় যে সম্পর্ক সুস্থ স্বাভাবিকই রয়েছে। বিচ্ছেদের কোনও কারণ নেই।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: HindustanTimes Bengali