Dailyhunt
Tare Dhori Dhori Mone Kori: ১৫ ডিসেম্বর থেকে 'তারে ধরি ধরি মনে করি', সদ্য স্লট হারানো জি বাংলার এই মেগাকে তাড়াল পল্লবী

Tare Dhori Dhori Mone Kori: ১৫ ডিসেম্বর থেকে 'তারে ধরি ধরি মনে করি', সদ্য স্লট হারানো জি বাংলার এই মেগাকে তাড়াল পল্লবী

প্রায় মাসখানেক আগে এসেছিল পল্লবী শর্মার ধারাবাহিক তারে ধরি ধরি মনে করি ধারাবাহিকের প্রোমো। সেই নিম ফুলের মধু-র পর থেকে দীর্ঘসময় ধরে ছোট পর্দা থেকে দূরে ছিলেন পল্লবী শর্মা। যা নিয়ে তাঁর অনুরাগীদের মধ্যে ছিল একরাশ মনখারাপ। এদিকে প্রোমো বেরনোর পর দীর্ঘ সময় কেটে গেলেও, স্লট দেওয়া হচ্ছিল না পল্লবী-বিশ্বরূপ বন্দ্য়োপাধ্য়ায়ের মেগাকে।

তবে ডিসেম্বর পড়তেই এল সুখবর।

১৫ ডিসেম্বর থেকে সন্ধে সাড়ে ৭টার স্লটে আসছে 'তারে ধরি ধরি মনে করি'। অর্থাৎ জগদ্ধাত্রীর স্লট পেল জি বাংলার এই নতুন ধারাবাহিক। একেবারে প্রাইম টাইম দেওয়া হল পল্লবীকে। কিন্তু প্রশ্ন হল, ৮ ডিসেম্বর থেকে ৭.৩০টায় আসবে জগদ্ধাত্রী। আর ঠিক এক সপ্তাহেই বন্ধ?

দোলকে ব্যাকগ্রাউন্ডে রেখে শ্যুট করা হয়েছে নতুন প্রোমো। নীল শাড়িতে মারকাটারি লুক পল্লবীর। এদিকে বিশ্বরূপের ঠিক যেন সাধু বেশ। 'প্রেম ভক্তির অপূর্ব কাহিনী' দেখতে পাবেন দর্শকরা। শ্রীচৈতন্য আর বিষ্ণুপ্রিয়ার আখ্যান মিলে মিশে যাবে এই সিরিয়ালে, তেমন আভাস মিলেছে প্রোমোয়। গল্পের নায়ক গোরা (বিশ্বরূপ)। আর নায়িকা রূপমঞ্জরী (পল্লবী)। এর আগে যে প্রোমো দিয়েছিল জি বাংলা, সেখানে দেখা গিয়েছিল নৌকা করে ভাগীরথীতে ভেসে চলেছে গোরা। আচমকাই মাঝি চিৎকার করে ওঠে, কারণ নদীর জলে ভাসছে এক মহিলা।

এরপর জলে ঝাঁপ দিয়ে রূপমঞ্জরীকে উদ্ধার করে গোরা। আর সেই মেয়ের স্নিগ্ধ রূপে মোহিত হয়। অপলকে তাকিয়ে থাকে একে-অপরের দিকে।

এর আগে নিম ফুলের মধু-তে পর্ণার চরিত্রে দেখা গিয়েছে পল্লবী শর্মাকে। একসময় টানা টিআরপি টপার ছিল এই সিরিয়াল। আর বিশ্বরূপের শেষ কাজ ছিল গৌরী এলো। সেই ধারাবাহিকের জনপ্রিয়তাও ছিল তুঙ্গে।

এখন দেখার সত্যি কি শেষ হয়ে যায় জগদ্ধাত্রী, নাকি ফের স্লট বদলে দেয় জি বাংলা। কারণ টিআরপির দিক থেকে বেশ পিছিয়ে আছে আনন্দী, ৪৫ মিনিটের স্লটে টিআরপি আনছে মাত্র ২.৮। এদিকে জগদ্ধাত্রীর টিআরপি এই সপ্তাহেও বেশ ভালো ছিল। এমনকী ও মোর দরদিয়া-কে হারিয়ে স্লটও পেয়েছিল।

নতুন ধারাবাহিক 'বেশ করেছি প্রেম করেছি'-এর জন্য এটি সন্ধ্যা ৭টার স্লট ছেড়েছে জগদ্ধাত্রী-সয়ম্ভূ। ফুলকিকে সরিয়ে এসেছিল ৭.৩০টায়। এখন সেখানে আবার তারে ধরি ধরি মনে করি-র ঘোষণা। এখন চ্যানেলের কী সিদ্ধান্ত সেদিকেই তাকিয়ে দর্শকরা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: HindustanTimes Bengali