Advertisement
Dailyhunt Logo
খবর|ভিডিও|ভাইরাল
হোমনিউজখেলানিউজ & বিশেষ
আরও
ডেইলি শেয়ার
পলিটিক্স
All Hashtags
  • Light mode
    Follow system
    Dark mode
  • Select preferred languages

    • enenglish
    • hihindi
    • mrmarathi
    • gugujarati
    • papunjabi
    • bnbangla
    • knkannada
    • tatamil
    • tetelugu
    • mlmalayalam
    • ororiya
    • ururdu
    • bhbhojpuri
    • nenepali
    • asassamese
    • Play Story
    • App Story
Advertisement
'রক্ষণ গুছিয়ে আক্রমণেও উঠতে হবে', পাঁচবারের বিশ্বজয়ীদের বিরুদ্ধে কী স্ট্র্যাটেজি ভারতীয় কোচের?

'রক্ষণ গুছিয়ে আক্রমণেও উঠতে হবে', পাঁচবারের বিশ্বজয়ীদের বিরুদ্ধে কী স্ট্র্যাটেজি ভারতীয় কোচের?

যু বভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। যে ম্যাচকে বলা হচ্ছে, ভারতীয় ফুটবলের ইতিহাসে সবচেয়ে 'বড় ম্যাচ'। এতদিন ধরে যে দলের খেলা টেলিভিশনের পর্দায় দেখে বড় হওয়া, খাস সেই দল কলকাতার মাটিতে। বিশ্বকাপের সময় ঠিক যেভাবে চেহারাটাই বদলে যায় কল্লোলিনীর, সেভাবেই আরও একবার সেজে উঠেছে সে। শহরের অলিগলিতে কখনও উন্নীত ব্রাজিল পতাকা, কোথাও বা হলুদ-সবুজ জার্সি শোভা পেয়েছে। এমন একটা আবেগের ম্যাচে নামার আগে সতর্ক ভারতের কোচ খালিদ জামিল। ছবি অমিত মৌলিক।[/caption] খাতায়-কলমে ব্যবধানটা বিশাল। ফিফা র‌্যাঙ্কিংয়ে ভারতের থেকে ১৩২ ধাপ এগিয়ে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে তাই খালিদ জামিলের দলের সামনে কঠিন পরীক্ষা। তবে ফুটবল তো সব সময় র‌্যাঙ্কিংয়ের অঙ্ক মেনে চলে না। ৯৪ ধাপ এগিয়ে থাকা পানামার বিরুদ্ধে ১-১ ড্রয়ের ম্যাচে যে লড়াই করেছিল ভারত, সেটাই এখন খালিদের দলের বড় ভরসা। জানিয়েছেন, তাঁর মেয়াদে সেটাই অন্যতম সেরা ম্যাচ। তবে প্রতিপক্ষের নাম দেখে পরিকল্পনা বদলাতে নারাজ খালিদ। তাঁর কথায়, "ওরা বিশ্বের অন্যতম সেরা দল। আক্রমণের সঙ্গে রক্ষণ সমান তালে ভালো। গোটা ম্যাচেই সতর্ক থাকতে হবে।" তিনি আরও বলেন, "ওরা কেবল কোনও এক ফুটবলারের উপর নির্ভর করে না। প্রত্যেকে দুরন্ত। যারা পরিবর্ত হিসাবে নামবে, তারাও দারুণ। মনে হয় এখানে ওরা অনেককেই ঘুরিয়ে ফিরিয়ে খেলাবে। তাই বিপক্ষ দলের পরিকল্পনা আগে থেকে আঁচ করা কঠিন।" ব্রাজিলের মতো দলের বিরুদ্ধে খেললে চাপ থাকবে, ভয়ও থাকবে। সেটা লুকোচ্ছেন না খালিদ। বরং সেই চাপ সামলে স্বাভাবিক ছন্দে খেলার উপরই জোর দিচ্ছেন তিনি। খালিদের মন্তব্য, "হ্যাঁ, ভয় থাকবে। চাপও থাকবে। কিন্তু চাপ তো সামলাতে হবে। নিজেদের সেরাটা দিতে হবে। যে দায়িত্বটা যে ফুটবলারকে দেওয়া হয়েছে, সেটা নিয়েই ভাবতে হবে।" সাংবাদিক সম্মেলনে আনোয়ার আলির সঙ্গে খালিদ। ছবি ছবি অমিত মৌলিক।[/caption] ব্রাজিলের বিরুদ্ধে ভালো ফলাফল পেতে গেলে আঁটসাঁট রাখতে হবে রক্ষণ। তবে পরিস্থিতি বুঝে আক্রমণেও উঠতে হবে। খালিদের সংযোজন, "পরিস্থিতি অনুযায়ী আমাদের ভাবতে হবে। ডিফেন্স করার সময় ডিফেন্স। আগ্রাসী খেলার সময় আগ্রাসী ফুটবল খেলতে হবে। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেব। প্রয়োজনে আক্রমণেও উঠতে হবে। আপনি যখন শক্তিশালী কোনও দলের বিরুদ্ধে খেলছেন, তখন রক্ষণ আপনাকে আঁটসাঁট রাখতেই হবে।" ব্লু টাইগার্সের হারানোর কিছু নেই। তাই রায়ান উইলিয়ামস, এডমুন্ড, মনবীর সিং, আনোয়ার আলি, গুরপ্রীত সিংদের কাছ থেকে লড়াই আশা করছে আসমুদ্র হিমাচল।
সংবাদ প্রতিদিন

সংবাদ প্রতিদিন

• 27m ago

কেন দেবীর নাম 'দুর্গা'? জানুন 'দুর্গা' নামের প্রতিটি অক্ষরের গভীর অর্থ ও দুর্গমাসুর বধের অজানা কাহিনি

কেন দেবীর নাম 'দুর্গা'? জানুন 'দুর্গা' নামের প্রতিটি অক্ষরের গভীর অর্থ ও দুর্গমাসুর বধের অজানা কাহিনি

Asianet বাংলা

Asianet বাংলা

•31m ago
বিশ্বের কাছে হিরোর সম্মান পাচ্ছে ছেলে, প্রথম খবর পেয়েই স্মিতের বাবা-মা ছুটেছিলেন মন্দির! বললেন, 'আমাদের সন্তানকে বাঁচিয়েছে...'

বিশ্বের কাছে হিরোর সম্মান পাচ্ছে ছেলে, প্রথম খবর পেয়েই স্মিতের বাবা-মা ছুটেছিলেন মন্দির! বললেন, 'আমাদের সন্তানকে বাঁচিয়েছে...'

আজকাল.in

আজকাল.in

•31m ago
Advertisement
ফ্লাইদুবাই ঘটনার পর ভারতীয় এয়ারলাইন্সের জন্যও বিশেষ নির্দেশিকা? পর্যালোচনা চাইছে কেন্দ্র

ফ্লাইদুবাই ঘটনার পর ভারতীয় এয়ারলাইন্সের জন্যও বিশেষ নির্দেশিকা? পর্যালোচনা চাইছে কেন্দ্র

THE WALL

THE WALL

•34m ago
Advertisement
Birbhum News : পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত

Birbhum News : পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত

ভা স্কর মুখোপাধ্যায়, সদাইপুর (বীরভূম) : গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত বীরভূমের সদাইপুর। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত পুলিশ। চার পুলিশকর্মী আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। এই ঘটনায় জড়িত সন্দেহে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই মুহূর্তে অবশ্য সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনা বিস্তারিত... বিবাহ বহির্ভূত সম্পর্ককে কেন্দ্র করে গতকাল সন্ধেয় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনার খবর পেয়ে গ্রামে যায় সদাইপুর থানার বিশাল পুলিশবাহিনী। অভিযোগ, সেই সময় গ্রামবাসীর একাংশ পুলিশকে আক্রমণ করে। পুলিশকে লক্ষ্য করে প্রথমে ইট ছোড়া হয়, তারপর মারধর করা হয়। পুলিশের দু'টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় মোট চারজন পুলিশকর্মী আহত হন। তাঁদের মধ্যে দুইজনের মাথা ফেটে গিয়েছে। এই চারজনকেই সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারমধ্যে দুইজনের অবস্থা খারাপ। তার কারণ, মাথায় আঘাত লেগেছে তাঁদের। এই মুহূর্তে তাঁদের চিকিৎসা চলছে। এই ঘটনায় গতকাল রাতে সদাইপুর থানার পুলিশ আগড়া গ্রামে তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করেছে। তারমধ্যে ছয়জন মহিলা বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এই সম্পর্ক নিয়ে গ্রামে বেশ কয়েকদিন ধরেই ঝামেলা চলছিল। দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে একটি মীমাংসা হয়। পরবর্তী ক্ষেত্রে, গতকাল বিকালে একটি ঝামেলা হয়। ঝামেলার পর সন্ধের পর থেকেই মারপিট শুরু হয়। তারপরই খবর পেয়ে পুলিশ যায় এবং সেখানে আক্রান্ত হয়। পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ । তবে, এই মুহূর্তে গ্রামের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুই পক্ষেরই মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। দিনকয়েক আগে মুর্শিদাবাদের সালারে জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। পুলিশকে লক্ষ্য করে ওঠে বোমাবাজির অভিযোগ। বোমার আঘাতে জখম হন সালার থানার ASI সাদেক আলি। তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি বোমা। খবর পেয়ে রাতে ১১টা নাগাদ জুয়ার ঠেকে ২ টো গাড়ি নিয়ে রেডে যায় পুলিশ। এরপরে পুলিশকে লক্ষ্য় করে বোমা ছোড়া হয়। বোমার আঘাতে সালার থানার ASI সাদেক আলি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাঁকে সালার ব্লক হাসপাতাল ভর্তি করা হয়। এরপরে সেখান থেকে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রাতেই তাঁকে স্থানান্তরিত করা হয়। Author : দীপ মজুমদার
ABP আনন্দ

ABP আনন্দ

• 5hr ago

মমতার অ্যাকাউন্টে ৩০ লক্ষ! ইন্দ্রনীল সেনের মামলায় বড় তথ্য সামনে আনল ED

মমতার অ্যাকাউন্টে ৩০ লক্ষ! ইন্দ্রনীল সেনের মামলায় বড় তথ্য সামনে আনল ED

বাংলাহান্ট

বাংলাহান্ট

•7hr ago
অন্নপূর্ণা যোজনা সহ সরকারি প্রকল্পে টাকা বাড়াবে সরকার? মুখ্যমন্ত্রী বললেন, যদি রিভিনিউ বাড়ে আরও.

অন্নপূর্ণা যোজনা সহ সরকারি প্রকল্পে টাকা বাড়াবে সরকার? মুখ্যমন্ত্রী বললেন, যদি রিভিনিউ বাড়ে আরও.

বাংলাহান্ট

বাংলাহান্ট

•7hr ago
Advertisement
Suvendu Rejinagar : 'হিন্দু-মুসলিম করবেন না, রাষ্ট্রবাদীরা সরকারের পাশে থাকুন' রেজিনগর বিধানসভা উপনির্বাচনের প্রচারে বার্তা শুভেন্দুর - Kolkata Saradin News : বাংলা, কলকাতা, Bengali News, Latest Bengali News, Bangla News, বাংলা খবর, Breaking News

Suvendu Rejinagar : 'হিন্দু-মুসলিম করবেন না, রাষ্ট্রবাদীরা সরকারের পাশে থাকুন' রেজিনগর বিধানসভা উপনির্বাচনের প্রচারে বার্তা শুভেন্দুর - Kolkata Saradin News : বাংলা, কলকাতা, Bengali News, Latest Bengali News, Bangla News, বাংলা খবর, Breaking News

কলকাতা সারাদিন

কলকাতা সারাদিন

•7hr ago
Advertisement
'আমায় মেরে ফেলো', ধরা পড়েই চিৎকার ওমানের পাইলটের, 'জেহাদ' যোগ দেখছেন নেতানিয়াহু

'আমায় মেরে ফেলো', ধরা পড়েই চিৎকার ওমানের পাইলটের, 'জেহাদ' যোগ দেখছেন নেতানিয়াহু

ফ্লা ই দুবাইয়ের বিমানের ককপিটে হামলার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা বিশ্বে। ভয়ংকর সেই মুহূর্তের একের পর ভিডিও ফুটেজ সামনে আসতে শুরু করেছে। মনে করা হচ্ছে, ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছরের উপর হামলা চালিয়ে বিমানটি ক্র্যাশ করানোর পরিকল্পনা ছিল ওমানের পাইলটের। যদিও শেষ পর্যন্ত ব্যর্থ হয় সে চেষ্টা। যাত্রীদের দাবি ধরা পড়ার পর, ওমানের ওই পাইলট চিৎকার করছিলেন, 'আমায় মেরে ফেলো, আমায় মেরে ফেলো' বলে। এই ঘটনার নেপথ্যে জেহাদের যোগ রয়েছে মনে করছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেদিনের ঘটনা সম্পর্কে এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, ফ্লাই দুবাই বিমানটি আকাশে ওড়ার পরই ওমানের পাইলট হামলা চালায় ক্যাপ্টেন স্মিথ মচ্ছরের উপর। ধস্তাধস্তির জেরে গুরুতর আহত হন মচ্ছর। শেষ মুহূর্তে কোনওভাবে ককপিটের দরজা খুলে দিতে সক্ষম হন তিনি। যাতে যাত্রীরা তাঁকে সাহায্য করতে পারেন। ককপিটের দরজা খুলে দেওয়ার পর বাকি যাত্রীরা ওমানের ওই পাইলটকে ধরে ফেললে, তিনি চিৎকার করে বলতে থাকেন, 'আমায় মেরে ফেলো'। নিশ্চিত মৃত্যু এড়িয়ে শেষ পর্যন্ত সৌদি আরবের এক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। যাত্রীদের দাবি ধরা পড়ার পর, ওমানের ওই পাইলট চিৎকার করছিলেন, 'আমায় মেরে ফেলো, আমায় মেরে ফেলো' বলে। তবে এই ঘটনার পর একাধিক প্রশ্ন সামনে আসতে শুরু করেছে। তা হল, ইজরায়েলের সঙ্গে ওমানের কোনও কূটনৈতিক সম্পর্ক নেই। তাহলে কীভাবে একজন ওমানি পাইলটকে ইজরায়েলগামী ফ্লাইটে দেওয়া হল? এই ঘটনায় উদ্বিগ্ন খোদ প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি এই ঘটনাকে বড়সড় ত্রুটি বলে দাবি করেছেন। নেতানিয়াহু বলেন, এটা অস্বীকার করার উপায় নেই ওমানের পাইলট উগ্রপন্থী আচরণ করছিল, এবং যাত্রী-সহ নিজেকে শেষ করার পরিকল্পনা করেছিল। তাঁর কাছে জানতে চাওয়া হয়, ওমানি সহ-পাইলটের মগজধোলাইয়ের নেপথ্যে কে বা কারা ছিল। কিন্তু এই প্রশ্নের জবাবে নেতানিয়াহু জানিয়ে দেন, এ সম্পর্কে তিনি কোনও তথ্যই জানেন না। তবে তিনি এটাও বলেন, "নিয়মের ত্রুটির কারণে ওমানি পাইলট ইজরায়েলের ফ্লাইটটি চালাতে পেরেছিলেন। এই নিয়ম সংশোধন করা প্রয়োজন।" বলেন, সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে তদন্তে পুরোপুরি সহায়তা করবে ইজরায়েল। তাঁর কথায়, "আমরা এর শিকড় পর্যন্ত যাব।" এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনার নেপথ্যে ইরানের হাত থাকতে পারে বলে সন্দেহ করেছেন। এদিকে জানা গিয়েছে, ওমানের ওই ব্যক্তি স্বভাবে ছিল অত্যন্ত উগ্র। মহিলাদের সঙ্গে করমর্দনেও আপত্তি ছিল তার। ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই তার মগজধোলাই করা হয়েছিল, যার ফলস্বরূপ বিমান ধ্বংস করতে পিছপা হয়নি সে। যদিও আসল কারণ এখনও জানা যায়নি। তবে গোটা ঘটনায় ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে নায়ক বলে অভিহিত করেছেন নেতানিয়াহু।
সংবাদ প্রতিদিন

সংবাদ প্রতিদিন

• 6m ago

ট্রাম্পের হুঁশিয়ারি: মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরী, ২০ হাজার সেনা মোতায়েন আমেরিকার

ট্রাম্পের হুঁশিয়ারি: মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরী, ২০ হাজার সেনা মোতায়েন আমেরিকার

EVM News

EVM News

•52m ago
ফ্লাইদুবাই কাণ্ড: 'বাবা, আমি মরতে চাই না!' ৬ বছরের শিশুর টয়লেট ব্রেক সতর্ক করেছিল বিমান যাত্রীদের

ফ্লাইদুবাই কাণ্ড: 'বাবা, আমি মরতে চাই না!' ৬ বছরের শিশুর টয়লেট ব্রেক সতর্ক করেছিল বিমান যাত্রীদের

THE WALL

THE WALL

•55m ago
Advertisement
বরফযুগের বিশাল ম্যামথ কি ফিরছে?

বরফযুগের বিশাল ম্যামথ কি ফিরছে?

কলকাতা টিভি

কলকাতা টিভি

•1hr ago
Advertisement
Advertisement