Dailyhunt
Bhawanipur Suspend: ভবানীপুরে অশান্তি: সাসপেন্ড কলকাতা পুলিশের ৪ আধিকারিক

Bhawanipur Suspend: ভবানীপুরে অশান্তি: সাসপেন্ড কলকাতা পুলিশের ৪ আধিকারিক

K Tv Bangla 1 week ago

Last Updated on [modified_date_only] by Shyamali Bihan

কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত ভবানীপুর। এবার সেই উত্তাপের রেশ গিয়ে পৌঁছাল খোদ পুলিশ মহলে। ১৫৯-ভবানীপুর বিধানসভা কেন্দ্রে রোড-শো এবং মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আইন-শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হওয়ায় কলকাতা পুলিশের চারজন কর্তাকে সাসপেন্ড করার নির্দেশ দিল ভারতের নির্বাচন কমিশন (Bhawanipur Suspend)।

যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে (Bhawanipur Suspend)

নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, যে চারজন কর্তাকে তৎক্ষণাৎ সাসপেন্ড করা হয়েছে এবং যাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে, তারা হলেন:
শ্রী সিদ্ধার্থ দত্ত: ডিসি-II, দক্ষিণ বিভাগ, কলকাতা পুলিশ।
শ্রী প্রিয়াঙ্কর চক্রবর্তী: ওসি, আলিপুর।
শ্রী চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়: অতিরিক্ত ওসি, আলিপুর।
শ্রী সৌরভ চট্টোপাধ্যায়: সার্জেন্ট, আলিপুর

কমিশনের কড়া পদক্ষেপ

পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী কর্মকর্তা (CEO) গত ৩ এপ্রিল একটি চিঠি পাঠিয়ে এই কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করেছিলেন। কমিশন সেই প্রস্তাবে সায় দিয়ে জানিয়েছে, এই নির্দেশ অবিলম্বে কার্যকর করতে হবে। ৫ এপ্রিল ২০২৬ সকাল ১১টার মধ্যে এই নির্দেশ পালনের কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ার জন্য রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।

শূণ্যপদ পূরণের নির্দেশ (Bhawanipur Suspend)

সাসপেনশনের ফলে দক্ষিণ বিভাগের ডিসি-II, আলিপুরের ওসি এবং অতিরিক্ত ওসির পদগুলি বর্তমানে শূন্য। এই পদগুলিতে দ্রুত নতুন আধিকারিক নিয়োগের জন্য রাজ্য সরকারকে অবিলম্বে নাম প্রস্তাব করতে বলেছে কমিশন।

Candi Profile: আপনার প্রার্থীকে জানুন: শিক্ষাগত যোগ্যতা ও অপরাধমূলক রেকর্ড যাচাই করুন ECINET প্ল্যাটফর্মে

ভবানীপুরে বিশাল জনসমাগম (Bhawanipur Suspend)

২ এপ্রিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশকে কেন্দ্র করে ভবানীপুরে বিশাল জনসমাগম ও রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছিল। সেই প্রেক্ষাপটেই এই প্রশাসনিক রদবদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। Amit Shah Holds Massive Rodshow In Bengal's Bhabanipur, এই ভিডিওটিতে ভবানীপুরে হওয়া সেই বিশাল রোড-শো এবং রাজনৈতিক পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়েছে, যা এই পুলিশি পদক্ষেপের মূল কারণ বলে মনে করা হচ্ছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: K Tv Bangla