Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভোটের ময়দানে যে স্লোগান সাড়া (BJP New Song) ফেলেছিল, এবার ক্ষমতায় আসার পর তারই নতুন রূপ সামনে আনল বিজেপি। আগে যেখানে শোনা যেত 'পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার', এখন সেটাই বদলে হয়েছে-'পাল্টেছে এবার, এল বিজেপি সরকার'।
সঙ্গে প্রকাশ করা হয়েছে নতুন একটি গান। এই নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
জয়ের পর নতুন গান (BJP New Song)
এই স্লোগানের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (BJP New Song), মালদহ ও সিঙ্গুরের সভা থেকে। সেই স্লোগান ঘিরেই তৈরি হয়েছিল প্রচারের গান, যা দ্রুত ছড়িয়ে পড়েছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে। এবার নির্বাচনী জয়ের পর সেই আবেগকেই আরও জোরদার করতে নতুন গান নিয়ে এল পদ্মশিবির।
পরিবর্তনের বার্তা
প্রকাশিত গানে উঠে এসেছে একাধিক প্রতিশ্রুতি-শিক্ষার উন্নয়ন, বেকারত্ব কমানো এবং রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের বার্তা। পাশাপাশি রাজ্যের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী সুরও শোনা যাচ্ছে। গানের বিভিন্ন দৃশ্যে তুলে ধরা হয়েছে প্রচারের নানা মুহূর্ত এবং দলের শীর্ষ নেতাদের উপস্থিতি।
Raghav Chadha: বঙ্গে 'ঐতিহাসিক জয়', অভিনন্দন জানালেন রাঘব
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ধরনের স্লোগান ও গান শুধু প্রচারের হাতিয়ার নয়, জনমানসে প্রভাব তৈরিরও গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই জয়ের পরও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাইছে বিজেপি।

