Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Chile Protests: শ্রমিক অধিকার দাবির মিছিলে চরম বিশৃঙ্খলা

Chile Protests: শ্রমিক অধিকার দাবির মিছিলে চরম বিশৃঙ্খলা

KTV Bangla 1 month ago

Last Updated on [modified_date_only] by Aditi Singha

কে টিভি বাংলা ডিজিটাল: চিলির রাজধানী সান্তিয়াগোতে মে দিবসের মিছিল ঘিরে চরম উত্তেজনা ও সংঘর্ষ (Chile Protests)। ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে উন্নত শ্রম অধিকার, ন্যায্য মজুরি বৃদ্ধি, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং সামাজিক ন্যায়বিচারের দাবিতে শ্রমিক ইউনিয়ন, সামাজিক সংগঠন এবং হাজার হাজার সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।

অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের (Chile Protests)

জানা গিয়েছে, পুরো মিছিলটি শুরু থেকেই শান্তিপূর্ণভাবে এগোচ্ছিল। কিন্তু পরিস্থিতি হঠাৎ করে অশান্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের দাবি, কিছু বিক্ষোভকারী আচমকা ভাঙচুর শুরু করলে চারপাশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দোকানপাট ও সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগও উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে।

নিরাপদ স্থানে পালিয়ে যান (Chile Protests)

পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। বিক্ষোভকারীদের আটকাতে সান্তিয়াগোর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ব্যারিকেড বসানোর পাশাপাশি মোতায়েন করা হয় দাঙ্গা নিয়ন্ত্রণ বাহিনী। তাতেও লাভ না হওয়ায় শেষ পর্যন্ত পুলিশ জলকামান ব্যবহার করতে বাধ্য হয়। ঘটনায় এলাকাজুড়ে তৈরী হয় বিশৃঙ্খলা ও আতঙ্কের পরিবেশ। বহু মানুষ ছত্রভঙ্গ হয়ে নিরাপদ স্থানে পালিয়ে যান। ঘটনাস্থলে কিছুক্ষণের জন্য যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

সামাজিক নীতি নিয়ে সরকারের অবস্থান (Chile Protests)

এই ঘটনার জেরে চিলির চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক বিতর্ক আরও তীব্র আকার ধারণ করেছে। শ্রম সংস্কার, ন্যূনতম মজুরি বৃদ্ধি এবং সামাজিক নীতি নিয়ে সরকারের অবস্থান ইতিমধ্যেই বিরোধীদের সমালোচনার মুখে ছিল। তার মাঝে মে দিবসের এই সংঘর্ষ সেই বিতর্ককে নতুন করে উস্কে দিয়েছে।

Area 51 Quake: নেভাডা মরুভূমিতে একাধিক ভূমিকম্প: রহস্য লুকিয়ে এরিয়া ৫১-এ?

নিরাপত্তা ব্যবস্থা জোরদার

প্রসঙ্গত, এপ্রিল মাসের শেষ দিক থেকে সান্তিয়াগোতে ছাত্র আন্দোলন ও বিক্ষোভ চলছিল, যেখানে নতুন সরকারের শিক্ষা নীতি ও বাজেট কাটের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন শুরু হয়েছিল। সেই কারণে শহরজুড়ে আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে এসেছে বলে প্রশাসন সূত্রে খবর। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla