Dailyhunt
Gas Cylinders: পরিযায়ী শ্রমিকদের স্বস্তি! সিলিন্ডার সরবরাহ দ্বিগুণ করল কেন্দ্র

Gas Cylinders: পরিযায়ী শ্রমিকদের স্বস্তি! সিলিন্ডার সরবরাহ দ্বিগুণ করল কেন্দ্র

K Tv Bangla 1 week ago

Last Updated on [modified_date_only] by Suparna Ghosh

কে টিভি বাংলা ডিজিটাল: দেশজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকটের মোকাবিলায় বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে ৫ কেজির ছোট সিলিন্ডারের(Gas Cylinders) দৈনিক সরবরাহ এক ধাক্কায় দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হচ্ছে। মূলত ইরান যুদ্ধের আবহে তৈরি হওয়া গ্যাস সংকটের জেরে এই ছোট সিলিন্ডারের জোগানে টান পড়েছিল।

সেই সমস্যা মেটাতেই এবার কোটা বাড়ানোর পথে হাঁটল মোদি সরকার।

রাজ্যগুলিকে কেন্দ্রের চিঠি(Gas Cylinders)

গ্যাস(Gas Cylinders)সরবরাহ বৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি পাঠিয়েছে কেন্দ্র। সেখানে স্পষ্ট জানানো হয়েছে যে, চলতি বছরের ২ এবং ৩ মার্চ যে পরিমাণ ৫ কেজির সিলিন্ডার সরবরাহ করা হয়েছিল, এখন থেকে তার দ্বিগুণ সংখ্যক সিলিন্ডার পাঠানো হবে। তবে এই বাড়তি সিলিন্ডারগুলি যাতে কেবল পরিযায়ী শ্রমিকদের মধ্যেই বণ্টিত হয়, রাজ্যগুলিকে সেই নির্দেশও দেওয়া হয়েছে।

সংকট ও কালোবাজারির প্রভাব(Gas Cylinders)

বিশ্বজুড়ে চলা ভূ-রাজনৈতিক অস্থিরতা ও ইরান যুদ্ধের প্রভাবে দেশে গ্যাসের(Gas Cylinders)বাজারে প্যানিক বুকিং ও কালোবাজারি বেড়েছে। এর ফলে সবথেকে বেশি বিপাকে পড়েছেন পরিযায়ী শ্রমিকরা। সাধারণত এলপিজি সংযোগের জন্য স্থায়ী বাসস্থানের নথি প্রয়োজন হয়, যা শ্রমিকদের কাছে থাকে না। সেই কারণেই শুধুমাত্র বৈধ পরিচয়পত্রের মাধ্যমে এই ৫ কেজির ফ্রি ট্রেড সিলিন্ডার নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে তাদের সুরক্ষা নিশ্চিত করতেই সরবরাহ দ্বিগুণ করা হয়েছে।

DELHI JeM Arrest: দিল্লিতে ফের জঙ্গি হামলার ছক: JeM যোগ সন্দেহে গ্রেফতার ২

স্বাভাবিক জোগানের আশ্বাস

যুদ্ধের আবহে গ্যাসের দাম বাড়লেও জোগান নিয়ে আশঙ্কার কিছু নেই বলে কেন্দ্র দাবি করেছে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা এইচপিসিএল (HPCL) জানিয়েছে, দেশজুড়ে পেট্রোল, ডিজেল এবং এলপিজি সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। প্যানিক বুকিং রুখতে সরকার সিলিন্ডার বুকিংয়ে কড়া শর্ত চাপালেও, পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে ছোট সিলিন্ডারের ক্ষেত্রে এই বিশেষ ছাড় ও বাড়তি জোগানের ব্যবস্থা করা হয়েছে।

Manipur Earthquake: ফের কেঁপে উঠল মণিপুর, কয়েকদিনের ব্যবধানে আবার ভূমিকম্প!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: K Tv Bangla