Dailyhunt
Matheesha Pathirana: কলকাতার বোলিংয়ের রক্তক্ষরণ থামবে কবে?

Matheesha Pathirana: কলকাতার বোলিংয়ের রক্তক্ষরণ থামবে কবে?

K Tv Bangla 3 weeks ago

Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya

কে টিভি বাংলা ডিজিটাল: কলকতার পেস বিভাগ একদিকে যেমন দুর্বল তেমন ধারহীন স্পিন এবং পেস দুই বিভাগই (Matheesha Pathirana)।

পাথিরানার ছাড়পত্র নিয়ে বিপাকে নাইট শিবির (Matheesha Pathirana)

কলকাতার ভাগ্যাকাশে চোটের কালো মেঘ দিনদিন আরও ঘনীভূত হচ্ছে।

সেই ঝঞ্ঝায় টালমাটাল অবস্থা নাইট বাহিনীর। একদিনে দলের দুর্বলতা আর তেমন অন্যদিকে অধিনায়কের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন। এসবের মধ্যে কলকাতার চিন্তা আরও বাড়ছে শ্রীলঙ্কান পেসার পাথিরানার আইপিএল খেলার ছাড়পত্র নিয়েও। তাঁর খেলা নিয়ে আরও সংশয় বাড়ল বলেই জানা যাচ্ছে (Matheesha Pathirana)।

এই লঙ্কান পেসারকে নিয়ে অনেক আশা থাকলেও আপাতত সেই আশায় জল পড়ল বলেই মনে করা হচ্ছে। পাথিরানা এখনও পর্যন্ত ক্রিকেট বোর্ডের ফিটনেস পরীক্ষার ছাড়পত্র পাননি আর সেই কারণেই কলকাতা দলের শিবিরে যোগ দিতে পারছেন না। এর কারণে কলকাতার বোলিংয়ের যে ক্রমাগত রক্তক্ষরণ সেটা বন্ধ হওয়ার না। অন্যদিকে রবিবার বৃষ্টির কারণে কলকাতা শূন্য থেকে এক পয়েন্ট পেয়েছে আর সেই ম্যাচেই রাহানের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে।

পাথিরানা লঙ্কান বোর্ডের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ থাকা ১৫ জন ক্রিকেটারদের মধ্যে একজন। আর বোর্ডের নিয়ম অনুযায়ী তিনি ফিটনেস পরীক্ষায় সম্পূর্ণ পাস না করলে তাঁকে আইপিএল খেলার ছাড়পত্র দেবে না লঙ্কান বোর্ড। এই মুহূর্তে বলা যায় কেকেআর শিবিরের জন্য চিন্তার দিনদিন বাড়ছে। অন্যদিকে ২৫ কোটির তারকা গ্রিন পুরোপুরি ব্যর্থ এখনও পর্যন্ত। তিনি কবে আদেও বল করতে পারবেন সেটার কোনও স্পষ্টতা নেই (Matheesha Pathirana)।

পাথিরানার ঘনিষ্ঠ সূত্র মনে করছে তিনি এপ্রিলের মাঝামাঝি সময়ে ভারতে আসতে পারেন আইপিএল-এ যোগ দিতে। যদিও এখনও কোনও আনুষ্ঠানিক দিন ঘোষণা করা হয়নি। চেন্নাই সুপার কিংস থেকে ছেড়ে দেওয়ার পর আইপিএল ২০২৬ নিলামে ১৮ কোটি টাকায় কেকেআর দলে নেয় পাথিরানাকে কিন্তু তারপর বিপত্তির শেষ নেই।

লঙ্কান ক্রিকেট বোর্ড তাঁদের নিয়ন আরও কঠিন করেছে। তাঁরা স্পষ্ট জানিয়েছে যে বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ থাকা প্লেয়াররা ফিট হওয়ার পর যদি না বোর্ডের ফিটনেস টেস্টে পাস করতে না পারে তবে বিদেশি লিগে তাঁদের খেলার ছাড়পত্র দেওয়া হবে না। আইপিএল-এ যোগ দেওয়ার আগে অনেকগুলি হার্ডেল পার করতে আর তবেই মিলবে খেলার ছাড়পত্র।

Donald Trump: ইরানে ট্রেনে উঠতে বারণ, বড় হামলার ইঙ্গিত দিচ্ছে ইজরায়েল

পাথিরানা নেটে বোলিং অনুশীলন শুরু করেছে আর তার ফলে কেকেআর কিছুটা হলেও আশায় বুক বাঁধছে। কিন্তু ফিটনেস টেস্টে আটকে রয়েছেন। আর এই টেস্ট যদি পাস করতে না পারেন তবে আইপিএল-এ খেলার কোনও সম্ভাবনা নেই। এমনিতেই কলকাতার পেস বিভাগ দুর্বল। পাশাপাশি বরুণ-নাড়ুন জুটিও ফ্লপ। সেক্ষত্রে ব্যাটারদের উপর বাড়তি চাপ পড়তে চলেছে আগামীদিনে। এখন দেখার সব হার্ডেল কলকাতা পার করে ঘুরে দাঁড়াতে পারে কিনা নাকি এই মরশুমও কাটে হতাশার গ্লানিতে (Matheesha Pathirana)।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: K Tv Bangla