Dailyhunt
Mitchell Starc: স্টার্কের আইপিএল খেলা নিয়ে বাড়ল আরও সংশয়

Mitchell Starc: স্টার্কের আইপিএল খেলা নিয়ে বাড়ল আরও সংশয়

K Tv Bangla 1 week ago

Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya

কে টিভি বাংলা ডিজিটাল: সারেনি চোট, এখন প্রশ্ন স্টার্ককে কি দেখা যাবে আইপিএল-এ (Mitchell Starc)?

স্টার্কের আইপিএল যোগ অনিশ্চিত (Mitchell Starc)

এই মরশুমের আইপিএল-এ সব দলে চোটের থাবা। যার জন্য সমস্যায় পড়তে হচ্ছে দলগুলিকে।

দলের ভারসাম্যও নষ্ট হচ্ছে এই কারণে। বিদেশি প্লেয়ারদের নিয়ে সবথেকে ভোগান্তি চলছে দলগুলির। একদিকে কলকাতার শিবিরে পাথিরানা কবে যোগ দেবেন কেউ জানে না আর দিল্লির হয়ে অজি তারকা পেসার স্টার্ক কবে যোগ দেবেন সেই নিয়ে সংশয় আরও বাড়ল। প্লেয়ারদের চোট নিয়ে নাজেহাল দলগুলি। প্রথমে জানা গিয়েছিল মিচেল স্টার্ক দুই-তিনটে ম্যাচ খেলতে পারবেন না। এবার প্রকাশ্যে এল নতুন তথ্য। জানা যাচ্ছে তাঁর চোট সারেনি আর সেই কারণে অন্তত আরও দুই-তিনটে ম্যাচ খেলতে পারবেন না তিনি (Mitchell Starc)।

অজি তারকাদের নিয়েও জটিলতার শেষ নেই। প্যাট কামিন্স হায়দরাবাদের শিবিরে যোগ দিয়েও আবার দেশে ফিরে গিয়েছেন। রিপোর্টে প্রকাশ খবর অনুযায়ী দেশে শেষবার তাঁর স্ক্যান করা হবে এবং বোর্ড যদি মনে করে তিনি সম্পূর্ণ ফিট তবেই আইপিএল খেলার ছাড়পত্র পাবেন তিনি। অন্যদিকে জশ হ্যাজেলউডও নামতে পারেননি এখনও। তবে শোন যাচ্ছে খুব তাড়াতাড়ি তিনি নামবেন দলের হয়ে। তবে স্টার্কের ২০ এপ্রিলের আগে দিল্লিতে যোগ দেওয়ার কোনও সম্ভাবনা নেই।

Hiran Chatterjee: মহিলা সমর্থকের সঙ্গে রিল, বিতর্কের মাঝেই 'হিরো' ইমেজ হিরণের

এর মাঝে আরও তিনটি ম্যাচ খেলবে দিল্লি। ৮ এপ্রিল গুজরাট টাইটান্স, ১১ এপ্রিল চেন্নাই সুপার কিংস এবং ১৮ তারিখ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামবে দিল্লি। আর এই তিন হাই ভোল্টেজ ম্যাচেই স্টার্ককে পাবে না দল। ফলে আরও চিন্তা বাড়ল দিল্লি দলের। তবে দিল্লি আশাবাদী যে এরপর কোনও অংশে দলের সঙ্গে যোগ দেবেন স্টার্ক। তবে এই নতুন আপডেটের পর চিন্তা কিছুটা বাড়ল দিল্লির। স্টার্কের অনুপস্থিতিতে বল হাতে নজর কেড়েছেন মুকেশ কুমার। সঙ্গত দিয়েছেন লুঙ্গি এনগিডি, টি নটরাজনরা। এখন দেখার কবে দলের সঙ্গে যোগ দিতে পারেন মিচেল স্টার্ক (Mitchell Starc)।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: K Tv Bangla