Dailyhunt
Modi in WB: নজরে নবান্নের চোদ্দ তলা, বঙ্গে টানা প্রচারে মোদি!

Modi in WB: নজরে নবান্নের চোদ্দ তলা, বঙ্গে টানা প্রচারে মোদি!

K Tv Bangla 2 weeks ago

Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya

কে টিভি বাংলা ডিজিটাল: পাখির চোখ নবান্নের ১৪ তলা (Modi in WB)। আর এই আবহেই ভোটের আগে জোরকদমে প্রচারে নামছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই কোচবিহার থেকে প্রচার শুরু করেছেন তিনি। এবার রাজ্যে টানা কয়েকদিন ধরে একাধিক জনসভা করার পরিকল্পনা রয়েছে।

মোদির সভা (Modi in WB)

জানা গেছে, ৯ এপ্রিল একদিনেই তিনটি সভা করবেন (Modi in WB) প্রধানমন্ত্রী। সেদিন আসানসোল, হলদিয়া এবং সিউড়িতে তাঁর সভা রয়েছে। এর মধ্যে হলদিয়ার সভা মূলত নন্দীগ্রামের প্রার্থী শুভেন্দু অধিকারী-এর সমর্থনে করা হবে।

এরপরও থামছেন না তিনি। ১১ এপ্রিল আবার তিনটি জায়গায় সভা করার কথা রয়েছে-জঙ্গিপুর, কাটোয়া ও বালুরঘাট। ওইদিন রাতেই তিনি শিলিগুড়ি পৌঁছবেন এবং সেখানে রাত কাটাবেন। ১২ এপ্রিল শিলিগুড়িতে একটি বড় রোড শো করারও পরিকল্পনা রয়েছে। অর্থাৎ টানা দু'দিন রাজ্যে থেকেই প্রচার চালাবেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, বাংলায় মোট অন্তত ১৪টি জনসভা করতে পারেন তিনি।

Artemis 2 Food: মহাকাশে রাজকীয় ভোজ, কী খাচ্ছেন নভোচারীরা?

পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এরও একাধিক সভা করার কথা রয়েছে। এদিকে, বিজেপির পক্ষ থেকে এখনও একটি আসনে প্রার্থীর নাম ঘোষণা বাকি। সব প্রার্থী ঠিক হয়ে গেলে এবং মনোনয়ন পর্ব শেষ হলেই দলের ইস্তেহার প্রকাশ করা হবে বলে জানা যাচ্ছে।

রাজনৈতিক মহলের মতে, এবারের প্রচারে প্রধানমন্ত্রী আগের মতোই আক্রমণাত্মক ভূমিকা নিতে পারেন। কোচবিহারের সভায় তাঁর বক্তব্যে সেই ইঙ্গিত মিলেছে। সব মিলিয়ে, ভোটের আগে বাংলার রাজনৈতিক পরিস্থিতি আরও জমে উঠতে চলেছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: K Tv Bangla