Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Rashid Khan: আইপিএল-এর মাঝেই অবসর ঘোষণা রশিদ খানের

Rashid Khan: আইপিএল-এর মাঝেই অবসর ঘোষণা রশিদ খানের

KTV Bangla 1 month ago

Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya

কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল-এ দিল্লির বিরুদ্ধে ম্যাচ জেতানো স্পেল করার পর অবসর ঘোষণার ইঙ্গিত আফগান তারকা (Rashid Khan)।

লাল বলের ক্রিকেটকে বিদায় আফগান তারকা (Rashid Khan)

বিগত কিছু বছর ধরে ক্রিকেট বিশ্বে নিজেদের জায়গা তৈরি করেছে আফগানিস্তান ক্রিকেট।

আফগানদের এই উন্নতির অন্যতম নায়ক রশিদ খান। তাঁর কারণে অনেকটা জনপ্রিয়তাও লাভ করেছে। তবে দেশের হয়ে আর হয়ত লাল বলের ক্রিকেট খেলবেন না এই তারকা ক্রিকেটার। টেস্ট ক্রিকেট থেকে হয়ত অবসর নিতে চলেছেন আফগানিস্তানের স্পিনার (Rashid Khan)।

বুধবার আইপিএল-এ দিল্লির বিরুদ্ধে ম্যাচ জেতানো স্পেল করেছেন এই তারকা স্পিনার। তবে এই ম্যাচের পর নিজের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন আফগানিস্তান তারকা। তিনি বলেন বেশি দিন ক্রিকেট খেলার স্বার্থেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। সাংবাদিক বৈঠকে রশিদ বলেন, 'লাল বলের ক্রিকেট খেলা আমার পক্ষে কঠিন। আমার চিকিৎসক বলেছেন, লাল বলের ক্রিকেট থেকে দূরে থাকতে।'

চলতি বছর জুন মাসে ভারতের বিরুদ্ধে আফগানিস্তানের একটি টেস্ট খেলার কথা রয়েছে। তবে হয়ত সেই ম্যাচে রশিদ খানকে দেখা যাবে না এই ম্যাচে। পিঠের অস্ত্রপ্রচারের পরেও তিনি টেস্ট খেলেছিলেন। রশিদ বলেন, 'আমি অস্ত্রোপচারের পরেও টেস্ট খেলেছিলাম। জিম্বাবোয়ের বিরুদ্ধে ৬৭ ওভার বল করেছিলাম। সেটা দেখে চিকিৎসক বলেছিলেন, 'তুমি কি পাগল হয়ে গিয়েছো? যদি তোমার বেশি দিন ক্রিকেট খেলার ইচ্ছা না থাকে, তা হলে টেস্ট খেলো (Rashid Khan)।'

তিনি আরও জানিয়েছেন, 'দু'ইনিংস মিলিয়ে ৬৭ ওভার বল করেছিলাম। তার পর আবার পিঠে ব্যথা শুরু হয়েছিল। চিকিৎসক বললেন, 'তোমার এটা করা উচিত হয়নি। আবার পিঠে চোট পেলে সেরে ওঠার সম্ভাবনা কম।' সেই কথা শুনে সিদ্ধান্ত নিই, এ বার শুধু সাদা বলের ক্রিকেটই খেলব।'

PM Modi Campaign: ভবানীপুর জেতার হুঙ্কার নরেন্দ্র মোদির, বাংলায় পরিবর্তনের ডাক দিয়ে ছয় গ্যারান্টি প্রধানমন্ত্রীর

২০১৭ সালে টেস্ট খেলার যোগ্যতা অর্জন করে আফগানিস্তান। এরপর মোট ১২টি টেস্ট খেলেছে। যার মধ্যে রশিদ খান খেলেছেন ৬টি টেস্ট। এবার তাঁর পাখির চোখ ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ। তিনি বলেন, 'এক দিনের ক্রিকেট খেলতেও আমি ভালবাসি। ৫০ ওভারের ক্রিকেট খেলতে কোনও সমস্যা নেই। শেষ দুই টেস্টে ১২৬ ওভার বল করেছি। ১২টা এক দিনের ম্যাচের সমান। তাই আপাতত সাদা বলেই মন দিচ্ছি (Rashid Khan)।'

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla