Dailyhunt
Samik In Barasat: শুভেন্দুর ঘনিষ্ঠ সহায়ক খুন, বারাসাত পৌঁছালেন শমীক

Samik In Barasat: শুভেন্দুর ঘনিষ্ঠ সহায়ক খুন, বারাসাত পৌঁছালেন শমীক

KTV Bangla 1 week ago

Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya

কে টিভি বাংলা ডিজিটাল: শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ককে নৃশংসভাবে খুন করা (Samik In Barasat) হয়েছে। সেই নিয়ে উত্তাল গোটা রাজ্য-রাজনীতি। নির্বাচন পরবর্তী হিংসায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। এই আবহে বারাসাত পৌঁছালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

১৫ বছরের অপশাসন (Samik In Barasat)

তিনি অভিযোগ করেন, "১৫ বছর ধরে রাজ্যে অপশাসন (Samik In Barasat) চলেছে।" তার সঙ্গে তিনি বলেন যে প্রশাসনের রাজনৈতিক ব্যবহার রাজ্যকে কলুষিত করেছে। এছাড়া বারাসাত-মধ্যমগ্রামে ভুয়ো পরিচয় পত্র তৈরির আঁতুরঘরও বলেন তিনি।

রাজনৈতিক বার্তা দেবার চেষ্টা

ঘটনাটিকে শুধুমাত্র ব্যক্তিগত আক্রমণ নয়, বরং রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা বলেও ইঙ্গিত দেন শমীক। তাঁর প্রশ্ন, প্রধানমন্ত্রী আসার আগে এই ধরনের হত্যাকাণ্ড কি রাজ্যে অস্থিরতা তৈরির উদ্দেশ্যে ঘটানো হল? একই সঙ্গে তিনি দাবি করেন, বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা ঘটলেও বিজেপি কর্মীদের সংযত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Dev: ইন্ডাস্ট্রির যারা ভালো চায়, তাদের পাশে আছি: দেব

সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে, নিহত ব্যক্তিকে তিনি 'অরাজনৈতিক' বলে উল্লেখ করেন। তাঁর বক্তব্য, প্রাক্তন সেনাকর্মী এবং একজন জনপ্রতিনিধির সহকারীকে লক্ষ্য করে এভাবে হামলা চালানো নিছক কাকতালীয় নয়। পুরো ঘটনাকে তিনি পরিকল্পিত রাজনৈতিক প্রতিহিংসার ফল বলেই দাবি করেছেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla