Dailyhunt
Section 163: ১৬৩ ধারা জারি, আশঙ্কায় ঘিরে ফেলা হল কাউন্টিং সেন্টার

Section 163: ১৬৩ ধারা জারি, আশঙ্কায় ঘিরে ফেলা হল কাউন্টিং সেন্টার

KTV Bangla 2 weeks ago

Last Updated on [modified_date_only] by Aditi Singha

কে টিভি বাংলা ডিজিটাল: সাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। বর্তমানে এই স্কুল চত্বরে সাধারণ মানুষের প্রবেশাধিকার কার্যত নিষিদ্ধ (Section 163)। কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দের নির্দেশে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ নম্বর ধারা (পূর্বতন ১৪৪ ধারা) জারি করা হয়েছে এই স্কুল চত্বরের আশেপাশে।

জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ (Section 163)

স্কুলের ২০০ মিটারের মধ্যে ৫ বা তার বেশি মানুষের জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কোনো ধরণের মিছিল, জনসভা, বা লাঠি-অস্ত্রশস্ত্র নিয়ে ওই এলাকায় যাতায়াত করা যাবে না। নির্দেশিকা কেবলমাত্র কর্তব্যরত পুলিশ আধিকারিক ও নির্বাচন কমিশনের অনুমোদিত ব্যক্তিদের জন্য কার্যকর হবে না।

IMF Economy: IMF-এর রিপোর্টে বিশ্বে আর্থিক বৃদ্ধি কমলেও দ্রুততম বড় অর্থনীতির পথে ভারত

কড়া নিরাপত্তা স্কুল চত্বরে

মূলত গণনা প্রক্রিয়া শুরু হওয়ার আগে পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা বা অশান্তি এড়াতেই এই কঠোর পদক্ষেপ। সাখাওয়াত মেমোরিয়াল হাই স্কুলের আশেপাশে ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হতে পারে বলে সূত্রের খবর। নির্বাচনের ফল ঘোষণা না হওয়া পর্যন্ত এই কড়া নিরাপত্তা বলয়েই মুড়ে রাখা হচ্ছে স্কুল চত্বরকে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla