Dailyhunt
Smoking Prohibited: দেশে জারি কড়া আইন, বন্ধ ধূমপান

Smoking Prohibited: দেশে জারি কড়া আইন, বন্ধ ধূমপান

K Tv Bangla 4 days ago

Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya

কে টিভি বাংলা ডিজিটাল: 'ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর'- এই লেখাটি আমরা (Smoking Prohibited) সবাই সিনেমা শুরুর আগে স্ক্রিনে দেখতে পাই, রাস্তায় দেওয়ালে দেখতে পাই, সিগারেটের প্যাকেটও দেখতে পাই। কিন্তু মানি কজন?

সারাদিনের 'চাপ' বা 'ক্লান্তি' নিরসনে ত্রাতা হয়ে দাঁড়ায় এই সিগারেট। ধোঁয়া কতটা শারীরিক উপকার করে জানা নেই, তবে মানসিক সুখ পেতে দু' আঙুলের ফাঁকে সিগারেট রাখে অনেকজনই। 'জ্ঞানপাপী' হয়েও বলতে শোনা যায়, "কী করব এতদিনের অভ্যাস, ছাড়তে পারিনা'. এবার এই সিগারেট খাওয়াকে কেন্দ্র করেই কড়া পদক্ষেপ নিল যুক্তরাজ্য বা ইংল্যান্ড।

দুমপানে জারি কড়া নিষেধাজ্ঞা (Smoking Prohibited)

বিশ্বজুড়ে সিগারেট সেবনের ফলে হুড়মুড়িয়ে ছড়াচ্ছে (Smoking Prohibited) মারণ রোগ ক্যান্সার। এই আবহে সম্পূর্ণ একটি প্রজন্মকে ধূমপান মুক্ত করে তুলতে অভিনব উদ্যোগ নিল ইংল্যান্ড সরকার। যেখানে একটি নির্দিষ্ট সময়ের পরে জন্মালে কেনাই যাবে না সিগারেট।

কাদের উপর প্রযোজ্য এই আইন? (Smoking Prohibited)

ইংল্যান্ডের নতুন নিয়ম অনুযায়ী ২০০৯ সালের ১ জানুয়ারি (Smoking Prohibited) যাদের জন্ম তাদের বিক্রি করাই যাবে না সিগারেট। এর আগে মালদ্বীপেও চালু হয়েছিল একই নিয়ম। সেই দেশে ২০০৭ সালের পর যাদের জন্ম তাদের জন্য সিগারেট নিষিদ্ধ।

কবে কার্যকর এই আইন?

কয়েক বছর আগে থেকেই সরকার এই বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেছিল। সেই সময় এই ধূমপান সংক্রান্ত বিলটি প্রস্তাব করা হয়। পরবর্তীতে এই সংক্রান্ত বিল পাশ করা হয়। জানা গেছে, ২০২৭ সাল থেকে কার্যকর হতে চলছে নতুন এই নিয়ম।

Harbhajan Singh: বাড়ির দেওয়ালে লেখা 'গদ্দার', বাড়ানো হল হরভজনের নিরাপত্তা!

কেন এই সিদ্ধান্ত?

২০৩০ সালের মধ্যে ইংল্যান্ডকে ধূমপান মুক্ত করার পরিকল্পনা আগেই নেওয়া হয়েছিল। সেই পরিকল্পনাকেই বাস্তবায়িত করতে এই পদক্ষেপ গ্রহণ করছে সে দেশের সরকার। তার ফলে মানুষের স্বাস্থ্য ও পরিবেশ দুইই সুরক্ষিত থাকবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: K Tv Bangla