Dailyhunt
SRH: একাধিক ক্যাচ মিসের খেসারত, পাঞ্জাবকে হারিয়ে টপার হায়দরাবাদ

SRH: একাধিক ক্যাচ মিসের খেসারত, পাঞ্জাবকে হারিয়ে টপার হায়দরাবাদ

KTV Bangla 1 week ago

Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya

কে টিভি বাংলা ডিজিটাল: পাঞ্জাবের হয়ে কনোলির লড়াকু সেঞ্চুরিও কাজে এল না। টেবিল শীর্ষে ঈশান কিষাণরা (SRH)।

পাঞ্জাবকে উড়িয়ে হায়দরাবাদের দাপুটে জয় (SRH)

কথায় আছে 'catches win matches', একটা ক্যাসিথ যেখানে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে সেখানে একাধিক ক্যাচ মিসের খেসারত যে দলকে দিতে হবে ম্যাচ হেরে তাতে আর আশ্চর্যের কী আছে।

তবে এক কুম্ভ হয়ে পাঞ্জাবের হয়ে লড়াই চালিয়ে গেলেন কনোলি। কিন্তু ঈশান-ক্লাসেন-কামিন্স ত্রয়ীর কাছে হারতে হল শ্রেয়স আইয়ারদের (SRH)।

চলতি আইপিএল-এ অপ্রতিরোধ্য মনে হতে শুরু করেছিল পাঞ্জাব সুপার কিংসকে। যেকোন বড় রান তাড়া করে অনায়সে জয় থেকে অল্প রানে বিপক্ষকে বেঁধে ফেলা। এই সব কাজেই যেন পটু শ্রেয়স আইয়ার নেতৃত্বাধীন পাঞ্জাব। সেই পাঞ্জাবের খেলা ঘুরতে বেশি সময় লাগল না। টানা হারের হ্যাটট্রিকের মুখ দেখতে হল তাঁদের। অন্যদিকে হায়দরাবাদ শুরুটা অতটা ভাল না করলেও তাঁরা দুরন্ত কামব্যাক করেছে এই মেগা টুর্নামেন্টে। বুধবার গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে ৩৩ রানে দাপুটে জয় ছিনিয়ে নিয়ে টেবিল শীর্ষে হায়দরাবাদ।

প্রথমে ব্যাট করতে নেমে ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মা নিজেদের কাজটা সঠিকভাবে করে দিয়ে যাওয়ার পর ঝড় তোলেন ঈশান কিষাণ এবং হেনরিখ ক্লাসেন। এদের দাপটে ২৩৫ রান তোলে হায়দরাবাদ। অন্যদিকে বল হাতে আগুন ঝরালেন অজি তারকা পেসার প্যাট কামিন্স। এই ত্রিবেণী সঙ্গমের সামনে ২০২ রানে থামতে হল পাঞ্জাবকে (SRH)।

প্রথমে ব্যাট করতে নেমে ১৩ বলে ৩৫ করে ফেরেন অভিষেক শর্মা এবং হেড ১৯ বলে ৩৮। এখন থেকে ৮৮ রানের জুটি গড়েন ঈশান কিষাণ এবং ক্লাসেন। দুজনেই এই দিন হাফ সেঞ্চুরি করেন। তবে পাঞ্জাব দল ক্লাসেনের একাধিক সহজ ক্যাচ ফেলে দেন আর তার ফলে স্কোর বোর্ডে যোগ হয় বড় রান। ৩২ বলে ৫৫ করে আউট হন ঈশান কিষাণ। অন্যদিকে ইনিংসের শেষ বল পর্যন্ত টিকে ছিলেন ক্লাসেন। ৪৩ বলে ৬৯ রান করেন তিনি। নীতিশ রেড্ডির ২৯ রানের ক্যামিও ইনিংসের সৌজন্যে ২৩৫ রান তোলে হায়দরাবাদ।

জবাবে ব্যাট করতে নেমে পরপর উইকেট হারাতে থাকে পাঞ্জাব। পাঞ্জাব এই দিন ফিল্ডিংয়ে যে ভুল করেছিল সেই ভুল করেনি হায়দরাবাদ। চার রানের মধ্যে প্যাভিলিয়ান ফায়ার যান দুই ওপেনার প্রিয়াংশ আর্য ও প্রভসিমরন সিং। ক্যাপ্টেন শ্রেয়স আউট হন পাঁচ রান করে। ২৩ রানে ৩ উইকেট হারিয়ে তখন পাঞ্জাব ধুঁকছে। সেই সময় লড়াই শুরু করেন কুপার কনোলি। ওয়ান ম্যান আর্মি তখন বিপক্ষের বিরুদ্ধে মোকাবিলা করতে ব্যস্ত কিন্তু বাকিদের থেকে কোনও সহায়তা পাননি।

Rohit Sharma: পাল্টে যাওয়া সমীকরণে দলের নেতৃত্বে রোহিত?

এক কুম্ভ হয়ে লড়াই চালিয়ে যান কুপার কনোলি। শেষ ওভারে বাউন্ডারি হাঁকিয়ে ৫৭ বলে পূর্ণ করেন নিজের শতরান। তিনি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫৯ বলে ১০৭ রান করে। তাঁর এই লড়াকু ইনিংসে রয়েছে ৭টি চার এবং ৮টি ছয়। চলতি আইপিএল-এ দ্বিতীয় সেঞ্চুরি এটা তাঁর। হায়দরাবাদের হয়ে দুটি করে উইকেট নেন কামিন্স এবং শিবং।

পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ জিতে টেবিলের শীর্ষে রয়েছে SRH। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট তাঁদের। ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে পাঞ্জাব। টেবিলের এই পরিবর্তনে খেতাব জয়ের লড়াই আরও জমে উঠেছে। এখন দেখার কোন চার দল জায়গা করে নিতে পারে প্লে-অফে (SRH)।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla