Dailyhunt
SRK on Jailer 2: রজনীকান্তে শাহরুখের 'না', কপাল ফিরবে যশের?

SRK on Jailer 2: রজনীকান্তে শাহরুখের 'না', কপাল ফিরবে যশের?

KTV Bangla 1 month ago

Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya

কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত এবং বলিউডের 'বাদশা' শাহরুখ (SRK on Jailer 2) খান-কে একসঙ্গে বড় পর্দায় দেখার স্বপ্ন আপাতত পূরণ হচ্ছে না ভক্তদের। কারণ, 'জেলার' ছবির সিক্যুয়েল জেলার ২ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন শাহরুখ খান।

কেন এই সিদ্ধান্ত? (SRK on Jailer 2)

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, 'জেলার ২'-এর প্রযোজকরা (SRK on Jailer 2) শাহরুখ খানকে একটি বিশেষ চরিত্রের প্রস্তাব দিয়েছিলেন, যার জন্য মাত্র পাঁচ দিনের শুটিং প্রয়োজন ছিল। প্রথমদিকে তিনি এই প্রস্তাবে আগ্রহ দেখালেও পরে সিদ্ধান্ত বদলান। জানা গিয়েছে, তাঁর আসন্ন ছবি কিং-এর প্রস্তুতির জন্যই তিনি এই সিদ্ধান্ত নেন।

ভিন্ন লুকে 'কিং' খান (SRK on Jailer 2)

'কিং' ছবিতে শাহরুখ খানকে একেবারে ভিন্ন লুকে দেখা যাবে। সেই লুক মুক্তির আগে অন্য কোনও ছবির মাধ্যমে তা প্রকাশ পাক, তা তিনি চান না। সেই কারণেই 'জেলার ২' থেকে সরে দাঁড়ান তিনি। শোনা যাচ্ছে, নিজের এই সিদ্ধান্তের কথা তিনি ব্যক্তিগতভাবে রজনীকান্তকে জানান। ভবিষ্যতে একসঙ্গে বড় কোনও প্রজেক্টে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেন শাহরুখ। রজনীকান্তও তাঁর এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন।

'জেলার' বনাম 'কিং'

'জেলার ২' ছবিটি ২০২৫ সালের আগস্টে মুক্তি পাওয়ার কথা। অন্যদিকে, 'কিং' মুক্তি পাবে ২০২৬ সালের ডিসেম্বর মাসে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই অ্যাকশন-থ্রিলার ছবিতে শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে তাঁর মেয়ে সুহানা খান-কে। এছাড়াও ছবিতে থাকছেন খলনায়কের ভূমিকায় থাকছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর।

Allu Arjun Birthday: অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে, আল্লু অর্জুনের জন্মদিনেই লাঠিচার্জ!

অন্যদিকে সিনে বিশেষজ্ঞরা মনে করছেন, নর্থ ইন্ডিয়ান সিনেমা আসরে তেমন প্রভাব ফেলতে পারবে না 'জেলার ২'. তার একটাই কারণ এই ধারার ছবিতে নর্থ ইন্ডিয়ান নায়কের কাম্য উপস্থিতি নেই। তার বদলে, দক্ষিণী তারকা 'যশ' এর ছবি 'টক্সিক' বক্স অফিসে ভালো প্রভাব ফেলতে পারে। তাছাড়াও, শুধু ক্যামিও-র উপর ভিত্তি করে কোনও সিনেমা যে জনপ্রিয় হতে পারছে না, তার উৎকৃষ্ট উদাহরণ ('কুলি', 'গডফাদার') আগেও পাওয়া গেছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla