Dailyhunt
Strong Room Security: স্ট্রংরুম সংঘাত ও নিরাপত্তার কড়াকড়ি, সকাল থেকে

Strong Room Security: স্ট্রংরুম সংঘাত ও নিরাপত্তার কড়াকড়ি, সকাল থেকে

K Tv Bangla 1 week ago

Last Updated on [modified_date_only] by Aditi Singha

কে টিভি বাংলা ডিজিটাল: ভোট মিটলেও উত্তেজনা এক চুল কমেনি। গণনার আগে স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে এখন তুঙ্গে রাজনৈতিক তর্জা (

কতটা সুরক্ষিত স্ট্রংরুম! (Strong Room Security)

আজ সকাল থেকেই ছবিটা ছিল যথেষ্ট থমথমে। বুট আর রাইফেলের শব্দে মুখরিত স্ট্রংরুম চত্বর। মানুষের রায় যেখানে বন্দি, সেই ইভিএম-এর সুরক্ষায় কোনো ফাঁক রাখতে নারাজ নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছেন। মেটাল ডিটেক্টর থেকে শুরু করে সিসিটিভি নজরদারি-বাদ নেই কিছুই।

মুখোমুখি আমরা দুজন! (Strong Room Security)

হঠৎই মুখোমুখি দুই দল, ঘটনার সূত্রপাত হয় শাখাওয়াত মেমোরিয়ালে তৃণমূল-বিজেপি মুখোমুখি অবস্থানে। প্রায় ৪ ঘণ্টা স্ট্রংরুমের ভেতরে থাকার পর বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর গলায় ছিল স্পষ্ট হুঁশিয়ারি। শাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলের সামনে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা, ঘিরে বসেছে গার্ডরেল, 'অপ্রয়োজনীয়'দের গতিবিধিতে কড়া নজর কেন্দ্রীয় বাহিনীর।

বীরভূমের রামপুরহাটেও এক অবস্থা (Strong Room Security)

মাঝরাতে স্ট্রংরুমে পৌঁছলেন বিজেপি প্রার্থী। পৌঁছলেন এআরও। প্রায় আধ ঘন্টা পর স্ট্রং রুম থেকে বেড়িয়ে এলেন তারা। ঘটনাটি বীরভূমের রামপুরহাটে। কলেজে অস্থায়ী স্ট্রং রুম করা হয়েছে। সেই স্ট্রং রুমে রামপুরহাট, হাঁসন, নলহাটি ও মুরারই বিধানসভার ইভিএম রাখা হয়েছে। গতকাল মাঝরাতে হঠাৎ করে রামপুরহাট বিধানসভার বিজেপি প্রার্থী ধ্রুব সাহা পোঁছে যান স্ট্রং রুমের সামনে। কিছুক্ষণের মধ্যে সেখানে উপস্থিত হন এআরও।

ধ্রুব সাহার জানান (Strong Room Security)

ধ্রুব সাহার অভিযোগ, "আমি খবর পায় রাত্রি সাড়ে এগারোটা নাগাদ তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা স্ট্রং রুমের সামনে ভিড় জমাচ্ছেন। সেই খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌঁছায়। অভিযোগ জানাই নির্বাচন কমিশনে। অভিযোগ পেয়ে রামপুরহাট মহকুমা আধিকারিক তথা এআরও স্ট্রং রুমের সামনে পৌঁছান। আমরা ভিতরে ঢুকে স্ট্রংরুম পরিদর্শন করি। তবে সব কিছু ঠিকঠাক রয়েছে।"

IMF Economy: IMF-এর রিপোর্টে বিশ্বে আর্থিক বৃদ্ধি কমলেও দ্রুততম বড় অর্থনীতির পথে ভারত

ইভিএমে কারচুপি করার অভিযোগ

তার অভিযোগ গণনার এখনো তিন দিন বাকি রয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা গণ্ডগোল করতে পারে। যদিও বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপির উপরই ইভিএমে কারচুপি করার অভিযোগ জানিয়েছেন তারা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: K Tv Bangla