Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Suvendu PA Death: শুভেন্দুর আপ্তসহায়ককে গুলি করে খুন!

Suvendu PA Death: শুভেন্দুর আপ্তসহায়ককে গুলি করে খুন!

KTV Bangla 3 weeks ago

Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya

কে টিভি বাংলা ডিজিটাল: মধ্যমগ্রামে গুলির ঘটনা (Suvendu PA Death)। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথের গুলিবিদ্ধ হয়ে মৃত্যু।

প্রাথমিক সূত্র (Suvendu PA Death)

প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে, শুভেন্দু অধিকারীর (Suvendu PA Death) গাড়িতে করে চন্দ্রনাথ যাচ্ছিলেন, সেই গাড়ি লক্ষ্য করেই দুষ্কৃতীরা পথরোধ করে এলোপাথাড়ি গুলি চালায়।

ঘটনায় চন্দ্রনাথ রথ গুরুতর জখম হন এবং পরে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় গাড়ির চালকসহ আরও দুইজন আহত হয়েছেন।
জানা গিয়েছে, একটি মোটরসাইকেলে করে দু'জন দুষ্কৃতী এসে হামলা চালায়। তারা মোট তিন রাউন্ড গুলি চালায়। বাইকটির কোনো নম্বর প্লেট ছিল না এবং হামলাকারীরা হেলমেট পরে ছিল।

মৃত চন্দ্রনাথ রথ (Suvendu PA Death)

মৃত চন্দ্রনাথ রথ দোহরিয়া এলাকার বাসিন্দা বলে জানা (Suvendu PA Death) গিয়েছে। অভিযোগ উঠেছে, এই হামলার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগ থাকতে পারে। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ।

ভোট পরবর্তী হিংসা

ভোট পরবর্তী হিংসার রক্তক্ষরণ থামছে না বাংলায়। মধ্যমগ্রামে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুনের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। তবে এই নৃশংস হামলায় প্রাণঘাতী জখম হয়েছেন চন্দ্রনাথবাবুর গাড়ির চালক বুদ্ধদেব বেরা । বর্তমানে কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি।

Post Poll Violence: ভোট পরবর্তী হিংসা বরদাস্ত নয়, কঠোর বার্তা রাজ্য পুলিশের ডিজিপি-র

এলোপাথাড়ি গুলি

ঘটনার রাতে চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানোর সময় চালকের শরীরেও তিনটি গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় গভীর রাতেই তাঁকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে খবর রাতেই জরুরি ভিত্তিতে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। শরীর থেকে তিনটি বুলেটই বের করতে সক্ষম হয়েছেন চিকিৎসকরা। তাঁর চিকিৎসার তদারকির জন্য ৫ সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল। অস্ত্রোপচার সফল হলেও ঝুঁকি তখনও কাটেনি। আগামী ৭২ ঘণ্টা তাঁকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তারপর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla