Dailyhunt
Vijay Thalapathy Gift: জন্মদিনের উপহার, তৃষার জন্য রাজ্য জয় থলপতির!

Vijay Thalapathy Gift: জন্মদিনের উপহার, তৃষার জন্য রাজ্য জয় থলপতির!

K Tv Bangla 2 days ago

Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya

কে টিভি বাংলা ডিজিটাল: "জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলাতে নাও ভালোবাসা, হিন্দিতে নাও পেয়ার"- (Vijay Thalapathy Gift) গরিব প্রেমিক তার প্রেমিকার জন্মদিনে কোনও গিফ্ট আনতে পারেনি। তাই বুক ভরা ভালোবাসা দিয়েই তাঁকে শুভেচ্ছা জানাচ্ছে।

বাংলা সিনেমার এক অতিপরিচিত দৃশ্য এটি। কিন্তু বাস্তবে ঘটল ঠিক এর উল্টো। বা বলা যায় যা ঘটল তা যেন এক সিনেমার সমান।

জন্মদিনের উপহার (Vijay Thalapathy Gift)

মানুষ ভালোবাসলে তার ভালোবাসার মানুষটার জন্য (Vijay Thalapathy Gift) আকাশের চাঁদ তারাও এনে দেবার প্রতিশ্রুতি রাখে। কিন্তু এ যেন প্রতিশ্রুতি ছাড়াই প্রতিশ্রুতি পূরণ। সর্বসমক্ষে বিজয় থলপতি তৃষাকে কোনও কথা দেননি ঠিকই, কিন্তু এ যেন অদ্ভুত এক সমাপতন। ৪ মে ছিল তামিলনাড়ু বিধানসভার নির্বাচনী ফলাফল। আর সেদিন ছিল বিজয়ের 'প্রেমিকা' তৃষার জন্মদিন। সেদিনই রাজ্য জয় করলেন বিজয়। ১০৮ টি আসনে জিতে তামিলনাড়ুতে এবার সরকার গঠনের পথে টিভিকে।

গোটা রাজ্য গিফ্ট (Vijay Thalapathy Gift)

এই ঘটনা নিয়েই বর্তমানে উত্তাল রাজ্য- রাজনীতি - বিনোদন মহল। তামিল ফিল্ম জগতের অনেকেই টুইট করে তৃষাকে জন্মদিনের শুভেচ্ছা ও রাজ্য জয়ের শুভেচ্ছা দুই-ই জানিয়েছেন। অনেকে তো এই নিয়ে সমাজ মাধ্যমে রিলও বানিয়েছেন। তাদের মতে, " আমাদের বয়ফ্রেন্ড জন্মদিনে রাত পোশাক গিফ্ট করে, আর তৃষার বয়ফ্রেন্ড তাকে গোটা একটা রাজ্য গিফট করেছে।"

ইলেকশন কে জিতল?

অন্যদিকে, তৃষা নিজেও একটি রিল পোস্ট করেছেন বিজয়ের সঙ্গে। সেখানে তৃষা জিজ্ঞাসা করছেন, "হু উইন দ্যা ইলেকশন?" আর বিজয় সলজ্জভাবে মুখ লোকাচ্ছেন। সেই রিল এখন রীতিমত ভাইরাল নেটপাড়ায়।

Suvendu PA Death: শুভেন্দুর আপ্তসহায়ককে গুলি করে খুন!

উল্লেখ্য, বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল বহু আগেই। ভিজয়-রশ্মিকার রিসিপশনেও একসঙ্গে দেখা মিলেছিল তাদের। নির্বাচনের দুই মাস আগেই বিজয় থলপতির সঙ্গে তার স্ত্রীর ডিভোর্স নিশ্চিত হয়। তারপর থেকেই আরও যেন প্রকাশ্যে এসেছে বিজয়- তৃষার প্রেম কাহিনী।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: K Tv Bangla