Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ফিলিপিন্সে গড়ে উঠছে এআই-শাসিত শহর, 'মন্ত্রী' হবেন গান্ধী-ম্যান্ডেলার ডিজিটাল অবতার!

ফিলিপিন্সে গড়ে উঠছে এআই-শাসিত শহর, 'মন্ত্রী' হবেন গান্ধী-ম্যান্ডেলার ডিজিটাল অবতার!

কোনো সায়েন্স ফিকশন সিনেমা ন৪য়। ফিলিপিন্সের এক প্রত্যন্ত দ্বীপে গড়ে উঠছে এক এআই প্রযুক্তি নির্ভর শহর যেখানে থাকবে বিশ্বখ্যাত নানান ব্যক্তিত্বদের ডিজিটাল অবতার। অত্যাধুনিক এআই প্রযুক্তির সাহায্যে পরিচালিত হবে আস্ত। ব্রিটিশ টেক উদ্যোগপতি ড্যান থম্পসন এমনই এক অভিনব অত্যাধুনিক শহর গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন।

ফিলিপিন্সের পালাওয়ান দ্বীপপুঞ্জে অবস্থিত ৩.৬ বর্গ কিলোমিটার বিস্তৃত দ্বীপ অঞ্চলকে ক্ষুদ্র দেশ বা মাইক্রোনেশন বলে বর্ণনা করেছেন ড্যান। নিজের সংস্থা সেনসে (Sensay) এর নামে ক্ষদ্র দেশের নামকরণ করেছেন। সেই শহরে থাকবে মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা, স্যর উইনস্টন চার্চিলের মতো ১৭ জন দিকপাল ব্যক্তিত্বর ডিজিটাল অবতার। তাঁরা পার্লামেন্ট বসাবে। সেখানে বিতর্ক হবে, ভোটাভুটি হবে। সরকার চলবে।

- বিজ্ঞাপন -

ড্যান থম্পসন এই মাইক্রোনেশন চালাতে ১৭টি এআই বট দ্বারা পরিচালিত মন্ত্রিগোষ্ঠী তৈরি করেছেন। গান্ধীজী, রুজভেল্ট, উইনস্টন চার্চিল, নেলসন ম্যান্ডেলার মতো ১৭ জন দিকপাল ব্যক্তিত্বর ওপর নির্ভর করে ডিজিটাল অবতার তৈরি করা হয়েছে। এসব ডিজিটাল অবতাররা স্বার্থপর নয়। তারা স্বজনপোষণ করবে না। নিঃস্বার্থ ভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে। এআই প্রযুক্তি নির্ভর শহরের বাসিন্দারাও নিজেদের প্রস্তাব প্রশাসনের কাছে রাখতে পারবেন। সেই প্রস্তাব নিয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রিগোষ্ঠী। ভোটাভুটিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ফিলিপিন্সের এই দ্বীপরাষ্ট্রে ৩০টি ভিলা থাকবে। বসবাস শুরু হবে ২০২৭ সাল থেকে। ১২ হাজার মানুষ এখানকার ই-সিটিজেন হওয়ার ইচ্ছেপ্রকাশ করেছেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Khabar Online