Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বরানগরে ফের রাস্তা হাইজ্যাক ইমারতি ব্যবসায়ীর! নজরে আসতেই গ্রেফতার ৪

বরানগরে ফের রাস্তা হাইজ্যাক ইমারতি ব্যবসায়ীর! নজরে আসতেই গ্রেফতার ৪

ল্লব হাজরা, বরানগর: শনিবার বরানগর বিটি রোড সংলগ্ন মল্লিক কলোনি এলাকায় লরির ধাক্কায় প্রাণ হারিয়েছে দুই স্কুল পড়ুয়া। বাবা এখনও হাসপাতালে। ছেলে ও মেয়েকে হারিয়ে রীতিমতো বাকরুদ্ধ মা। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ বিটি উপর ডাঁই করে রাখা পাথরকুচি সহ ইমারতিদ্রব্য থাকার ফলে ইলেকট্রিক স্কুটার নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পড়ুয়ার বাবা।

যার জেরে দুর্ঘটনায় চলে গেল দুটি তরতাজা প্রাণ।

তবে বরানগরে বেশ কিছু একলায় পরিবর্তন হয়নি বেনিয়মের চিত্র । এলাকাবাসীদের দীর্ঘ দিনের অভিযোগ বরানগর ১৫ নং ওয়ার্ড লেকভিউ পার্ক সংলগ্ন এলাকায় রাস্তার পাশে ইমারতি দ্রব্য রেখে ব্যবস্থা চালান স্থানীয় বিশ্বজিৎ সাহা।

রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে থাকে পাথরকুচি থেকে বালির মতো নির্মাণ সামগ্রী। কখনও সেটি চলে আসছে রাস্তার মাঝ বরাবর। একদিকে বর্ষা অপর দিকে রাস্তার পাশে ইমারতিদ্রব্য, ফলে বাড়ছে বিপদের ঝুঁকি।

মঙ্গলবার খবর কানে আসতে তৎপর হয় বরানগর থানার পুলিশ। শুরু হয় রাস্তা খালি করার কাজ। ঘটনায় ইতিমধ্যে ব্যাবসায়ী সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার শিলিগুড়ি পুরনিগমে এক অনুষ্ঠানে রাজ্যের পুর-নগরোন্নয়ন মন্ত্রী জানিয়েছেন , বাড়ি তৈরি করার নির্মাণ সামগ্রী রাস্তা রাখা চলবে না। পয়লা সেপ্টেম্বর থেকে এ বিষয় চালু হবে জরিমানা।

পথ নিরাপত্তা সপ্তাহে বিশেষ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলছেন ' আসুন পথ নিরাপত্তা সপ্তাহে আমরা সকলে শপথ নিই নিজের এবং অন্যের জীবনে নিরাপত্তার স্বার্থে ট্রাফিক আইন মেনে চলব, অন্যকেও সচেতন করব। আমাদের সম্মিলিত প্রচেষ্টাতেই গড়ে উঠবে দুর্ঘটনামুক্ত নিরাপদ ও সচেতন আগামী দিনের পশ্চিমবঙ্গ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Khabar Ei Samay