Dailyhunt
২ শিশুর মৃত্যুতে জ্বলছে মণিপুর! মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবিতে ইম্ফলে ধুন্ধুমার

২ শিশুর মৃত্যুতে জ্বলছে মণিপুর! মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবিতে ইম্ফলে ধুন্ধুমার

ম্ফল: বিষ্ণুপুরে বোমা হামলায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর পর ফের অগ্নিগর্ভ মণিপুর। বুধবার উপত্যকা জুড়ে ব্যাপক বিক্ষোভের জেরে জনজীবন কার্যত স্তব্ধ হয়ে পড়ে। স্কুল-কলেজ, বাজার, ব্যাঙ্ক ও অফিস ...

By Moumita Biswas

Published: April 9, 2026 11:58 AM

ইম্ফল: বিষ্ণুপুরে বোমা হামলায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর পর ফের অগ্নিগর্ভ মণিপুর।

বুধবার উপত্যকা জুড়ে ব্যাপক বিক্ষোভের জেরে জনজীবন কার্যত স্তব্ধ হয়ে পড়ে। স্কুল-কলেজ, বাজার, ব্যাঙ্ক ও অফিস ছিল সম্পূর্ণ বন্ধ। কার্ফু জারি থাকায় রাস্তাঘাট ছিল শুনশান। (Manipur Violence Protests)

বিস্ফোরণের প্রতিবাদে বুধবার ইম্ফলে বিশাল প্রতিবাদ মিছিল বের করে নাগরিক সংগঠন 'কোকোমি' (COCOMI)। বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিং এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী গোবিন্দদাস কন্থৌজামের পদত্যাগের দাবিতে প্ল্যাকার্ড হাতে সরব হন। কার্ফু অমান্য করে মিছিল এগোতে চাইলে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোকোমি নেতৃত্বের অভিযোগ, সাধারণ মানুষের নিরাপত্তা দিতে সরকার সম্পূর্ণ ব্যর্থ। পাশাপাশি, সিআরপিএফ (CRPF) ক্যাম্পের কাছে নিরাপত্তা বাহিনীর গুলিতে তিন যুবকের মৃত্যুর অভিযোগ তুলেও তীব্র ক্ষোভ উগরে দেন তাঁরা। কাকচিং জেলাতেও এদিন অবস্থান বিক্ষোভ হয়।

পরিস্থিতি সামাল দিতে বুধবার রাজ্য সচিবালয়ে 'ইউনিফায়েড কম্যান্ড'-এর জরুরি বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। সেনা, আধা-সেনা ও পুলিশের শীর্ষ কর্তাদের নিয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়। নতুন করে অশান্তি এড়াতে ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, বিষ্ণুপুর, কাকচিং এবং থৌবল জেলায় কড়া কার্ফু জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল নিরাপত্তা বাহিনী।

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল 'একদিন' সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

খবরের বাজারে বদলের হাওয়া

Follow Us On

© 2026 Copyright By Kolkata24x7 | All rights reserved.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kolkata 24x7.in