Dailyhunt
আইপিএলের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী

আইপিএলের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী

২০২৫ সালে মাত্র ১৪ বছর বয়সে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে অভিষেক হয় বৈভবের। তরুণ এই ক্রিকেটার ইতিমধ্যে তাঁর আগ্রাসী ব্যাটিং-এর জন্য পরিচিত হয়ে উঠেছেন। এবছর শুরুতে চেন্নাইয়ের বিপক্ষে ১৭ বলে ৫২, এরপর গুজরাটের বিরুদ্ধে ১৮ বলে ৩১ এবং মুম্বাইয়ের বিপক্ষে ১৪ বলে ৩৯ রান করেন বৈভব।

By Sandipa Nandy

Published: April 11, 2026 8:21 PM

নাম বৈভব সূর্যবংশী। বয়স মাত্র পনেরো বছর। বর্তমানে সকলের চর্চার কেন্দ্রবিন্দু এই তরুণ ব্যাটার। সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাঁর পারফর্ম্যান্স অতুলনীয়। তাঁকে আইপিএল তথা ইন্ডিয়ান ক্রিকেটার উদীয়মান তারকাও বলা চলে।

২০২৫ সালে মাত্র ১৪ বছর বয়সে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে অভিষেক হয় বৈভবের। তরুণ এই ক্রিকেটার ইতিমধ্যে তাঁর আগ্রাসী ব্যাটিং-এর জন্য পরিচিত হয়ে উঠেছেন। এবছর শুরুতে চেন্নাইয়ের বিপক্ষে ১৭ বলে ৫২, এরপর গুজরাটের বিরুদ্ধে ১৮ বলে ৩১ এবং মুম্বাইয়ের বিপক্ষে ১৪ বলে ৩৯ রান করেন বৈভব। আর গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ২৬ বলে ৭৮ রান। গতকাল এই ইনিংসের পর তাঁর প্রশংসা করেছেন কিং কোহলিও।

এছাড়া জস বাটলার, হার্দিক পান্ডিয়া, অনিল কুম্বলে, ইরফান পাঠান এবং রিকি পন্টিংয়ের মতো কিংবদন্তিরাও তাঁর প্রশংসা করেছেন। যেখানে গত মরসুমে মোট ৭ ম্যাচ খেলে ২৫২ রান করেছিল বৈভব, সেখানে এই মরসুমে ইতিমধ্যে ৪ ম্যাচে ২০০ রান ছুঁয়ে ফেলেছেন। এখনো আইপিএল ২০২৬-এর দীর্ঘ পথ বাকি। ক্রিকেট ময়দানে এই মরসুমে তিনি রাজত্ব করবেন বলেই মনে হচ্ছে।

১৫ বছরের বৈভব সূর্যবংশী ধীরে ধীরে আইপিএলে নিজের জায়গা মজবুত করে নিচ্ছেন। ইতিমধ্যে সবচেয়ে কম বয়সে ভারতের সিনিয়র পুরুষ দলেও জায়গা করে নেবেন বলে জানা গিয়েছিল।

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

খবরের বাজারে বদলের হাওয়া

Follow Us On

© 2026 Copyright By Kolkata24x7 | All rights reserved.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kolkata 24x7.in