কলকাতা: চলতি এপ্রিল মাসেই দেশের পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। তবে গোটা দেশের নজর এখন হাইভোল্টেজ বাংলার দিকে। একুশের মতো এবারও কি তৃণমূলের বিপুল জয়, নাকি বাংলায় পালাবদল ঘটাবে ...
By Moumita Biswas
Published: April 7, 2026 12:02 PM
Updated: April 7, 2026 12:55 PM
কলকাতা: চলতি এপ্রিল মাসেই দেশের পাঁচ রাজ্যে বিধানসভা ভোট।
তবে গোটা দেশের নজর এখন হাইভোল্টেজ বাংলার দিকে। একুশের মতো এবারও কি তৃণমূলের বিপুল জয়, নাকি বাংলায় পালাবদল ঘটাবে বিজেপি? নির্বাচনের ঠিক মুখেই 'ম্যাট্রিজ'-এর মেগা জনমত সমীক্ষায় উঠে এল হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। সমীক্ষা বলছে, বাংলায় এবার একতরফা জয় নয়, বরং সরকার গড়ার ম্যাজিক ফিগার (১৪৮) ছুঁতে চূড়ান্ত লড়াইয়ের মুখে পড়তে হবে যুযুধান দুই শিবিরকেই।
সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, ২৯৪ আসনের বিধানসভায় কোনও দলই নিরঙ্কুশ আধিপত্য দেখাতে পারছে না। লড়াই হবে একেবারে কাঁটে-কি-টক্কর। তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৪০ থেকে ১৬০টি আসন (৪৩ শতাংশ ভোট)। অন্যদিকে, বিজেপি'র ঝুলিতে আসতে পারে ১৩০ থেকে ১৫০টি আসন (৪১ শতাংশ ভোট)। বাম-কংগ্রেস ও অন্যান্যরা পেতে পারেন ৮ থেকে ১৬টি আসন (১৬ শতাংশ ভোট)।
তৃণমূল এবং বিজেপির মধ্যে এই প্রবল প্রতিদ্বন্দ্বিতার নেপথ্যে অন্যতম বড় কারণ হিসেবে উঠে আসছে সংখ্যালঘু ভোটব্যাঙ্ক। ঘাসফুল শিবির ছেড়ে বেরিয়ে এসে নিজস্ব দল 'আম জনতা উন্নয়ন পার্টি' গঠন করেছেন হুমায়ুন কবীর। আসাদউদ্দিন ওয়েইসির মিমের (AIMIM) সঙ্গে তাঁর দলের এই নয়া জোট বেশ কিছু মুসলিম অধ্যুষিত আসনে তৃণমূলকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলবে। আর শাসকদলের এই ভোট কাটার সরাসরি ফায়দা তুলতে পারে বিজেপি।
এর আগে মার্চের দ্বিতীয় সপ্তাহে ম্যাট্রিজ-আইএএনএস-এর সমীক্ষাতেও এই হাড্ডাহাড্ডি লড়াইয়েরই আভাস মিলেছিল। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে আট দফায় ভোট হয়েছিল বাংলায়। সেবার তৃণমূল কংগ্রেস প্রায় ৪৮ শতাংশ ভোট পেয়ে ২১৫টি আসনে বিপুল জয়লাভ করেছিল। কিন্তু এবারের সমীক্ষা বলছে, একুশের পুনরাবৃত্তি নয়, বরং চব্বিশের লড়াই হতে চলেছে স্নায়ুর চাপের।
দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল 'একদিন' সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।
খবরের বাজারে বদলের হাওয়া
Follow Us On
© 2026 Copyright By Kolkata24x7 | All rights reserved.

