কলকাতা: ভোটের দিন যত এগোচ্ছে, রাজ্যের রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে। মঙ্গলবার সকাল থেকেই তৃণমূল ও বিজেপির প্রচার ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল এন্টালি। জানা গিয়েছে, সকালে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা ...
By Moumita Biswas
Published: April 14, 2026 1:31 PM
কলকাতা: ভোটের দিন যত এগোচ্ছে, রাজ্যের রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে।
মঙ্গলবার সকাল থেকেই তৃণমূল ও বিজেপির প্রচার ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল এন্টালি। জানা গিয়েছে, সকালে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ধাপা এলাকায় প্রচারে গেলে হঠাৎই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মী-সমর্থকরা বিনা প্ররোচনায় তাঁদের উপর চড়াও হন। শুরু হয় ব্যাপক ধাক্কাধাক্কি ও স্লোগান-পাল্টা স্লোগান। পরিস্থিতি সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। অভিযোগ, এই সংঘর্ষে বহু মহিলাকেও মারমুখী ভূমিকায় দেখা গিয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে পরে বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে সোজা লালবাজারে অভিযোগ জানাতে যান প্রিয়াঙ্কা টিবরেওয়াল। প্রসঙ্গত, পেশায় আইনজীবী প্রিয়াঙ্কা গত বিধানসভা নির্বাচনেও তৃণমূলের স্বর্ণকমল সাহার বিরুদ্ধে লড়েছিলেন। এবারও জোরদার প্রচারে নেমেছেন তিনি।
অন্যদিকে, রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত বরাহনগরও। সোমবার রাতে প্রচার সেরে ফেরার পথে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় রাতেই থানার সামনে বিক্ষোভ দেখান বরাহনগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি। ভোটের আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে এমন লাগাতার রাজনৈতিক সংঘর্ষ নিশ্চিতভাবেই প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।
দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল 'একদিন' সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।
খবরের বাজারে বদলের হাওয়া
Follow Us On
© 2026 Copyright By Kolkata24x7 | All rights reserved.

