হলদিয়া: 'বাংলাকে পিছিয়ে দিয়েছে নির্মম সরকার'! হলদিয়ার রুগ্ন শিল্প নিয়ে সরব মোদী, দিলেন চাকরির গ্যারান্টি হলদিয়া: রাজ্যে কর্মসংস্থান ও শিল্পের বেহাল দশা নিয়ে এবার সরাসরি তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুললেন ...
By Moumita Biswas
Published: April 9, 2026 12:58 PM
হলদিয়া: 'বাংলাকে পিছিয়ে দিয়েছে নির্মম সরকার'!
হলদিয়ার রুগ্ন শিল্প নিয়ে সরব মোদী, দিলেন চাকরির গ্যারান্টি
হলদিয়া: রাজ্যে কর্মসংস্থান ও শিল্পের বেহাল দশা নিয়ে এবার সরাসরি তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার শিল্পশহর হলদিয়ার মেগা জনসভা থেকে রাজ্যের শাসকদলকে 'নির্মম সরকার' বলে তীব্র কটাক্ষ করেন তিনি। প্রধানমন্ত্রীর অভিযোগ, গোটা দেশ যখন দ্রুতগতিতে উন্নয়নের পথে এগোচ্ছে, তখন এই সরকার বাংলাকে ক্রমশ পিছনের দিকে ঠেলে দিচ্ছে। (Modi Promises 'Rozgar Mela')
হলদিয়ার রুগ্ন শিল্পের প্রসঙ্গ টেনে মোদী বলেন, "এখানকার একের পর এক কারখানায় এখন তালা ঝুলছে।" শিল্প-খরার এই আবহে রাজ্যের বেকার যুবক-যুবতীদের আশার আলো দেখাতে 'এনডিএ (NDA) মডেল'-এর কথা তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী দাবি করেন, দেশের যে রাজ্যগুলিতে বিজেপি বা এনডিএ সরকার রয়েছে, সেখানে তরুণদের জন্য রোজগারের প্রচুর সুযোগ তৈরি হচ্ছে।
বাংলাতেও সেই মডেল চালুর প্রতিশ্রুতি দিয়ে মোদী ঘোষণা করেন, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে বেকারত্ব দূর করতে নিয়মিত 'রোজগার মেলা'র আয়োজন করা হবে। একইসঙ্গে দুর্নীতিমুক্ত পরিবেশে সঠিক সময়ে সমস্ত চাকরির পরীক্ষা নেওয়ারও জোরালো আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল 'একদিন' সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।
খবরের বাজারে বদলের হাওয়া
Follow Us On
© 2026 Copyright By Kolkata24x7 | All rights reserved.

