Dailyhunt
বিজেপির 'বি-টিম' হুমায়ুন? হাজার কোটির ডিল? ফাঁস চাঞ্চল্যকর ভিডিও!

বিজেপির 'বি-টিম' হুমায়ুন? হাজার কোটির ডিল? ফাঁস চাঞ্চল্যকর ভিডিও!

লকাতা: তৃণমূলের দীর্ঘদিনের অভিযোগেই কি এবার সিলমোহর পড়ল? রাজ্যের সংখ্যালঘু ভোট কেটে বিজেপির সুবিধা করে দিতেই কি ময়দানে নেমেছেন হুমায়ুন কবীর? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তাঁর একটি বিস্ফোরক ...

By Moumita Biswas

Published: April 9, 2026 1:38 PM

Updated: April 9, 2026 2:51 PM

কলকাতা: তৃণমূলের দীর্ঘদিনের অভিযোগেই কি এবার সিলমোহর পড়ল?

রাজ্যের সংখ্যালঘু ভোট কেটে বিজেপির সুবিধা করে দিতেই কি ময়দানে নেমেছেন হুমায়ুন কবীর? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তাঁর একটি বিস্ফোরক ভিডিও ঘিরে রাজ্য রাজনীতিতে এখন তুমুল শোরগোল। (আমরা এই ভিডিওর সত্যতা যাচাই করিনি)। (Humayun Kabir Viral Video)

ভাইরাল ওই ভিডিওতে 'আম জনতা উন্নয়ন পার্টি'র চেয়ারম্যান হুমায়ুনকে সরাসরি দাবি করতে শোনা গিয়েছে, যে কোনও মূল্যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করতে চান। এর জন্য খোদ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে তাঁর কথা হয়েছে। হুমায়ুনের চাঞ্চল্যকর দাবি, মুসলিম ভোট তৃণমূলের থেকে সরাতে পারলেই হিন্দু ভোট একজোট হয়ে বিজেপির দিকে যাবে।

ভিডিওর সবচেয়ে বিস্ফোরক অংশ হলো 'ডিল'-এর অঙ্ক। হুমায়ুনের দাবি, রাজ্যের ৭০-৮০টি মুসলিম অধ্যুষিত আসনে জেতার জন্য তাঁর মোট প্রায় ১,০০০ কোটি টাকা প্রয়োজন! এই ছক সফল হলে বিজেপি তাঁকে উপমুখ্যমন্ত্রীর পদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলেও দাবি তাঁর। এমনকী ত্রিশঙ্কু বিধানসভা হলেও তিনি যে কিংমেকার হয়ে বিজেপিকেই সমর্থন করবেন, তা-ও স্পষ্ট করেছেন হুমায়ুন। এই ভিডিও সত্যি হলে, বঙ্গ রাজনীতিতে যে নতুন মেরুকরণের সমীকরণ তৈরি হচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল 'একদিন' সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

খবরের বাজারে বদলের হাওয়া

Follow Us On

© 2026 Copyright By Kolkata24x7 | All rights reserved.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kolkata 24x7.in