Dailyhunt
বিজেপির কালো টাকা নিলেই বাড়িতে ইডি-সিবিআই! হুঁশিয়ারি মমতার

বিজেপির কালো টাকা নিলেই বাড়িতে ইডি-সিবিআই! হুঁশিয়ারি মমতার

লকাতা: বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই তীব্র হচ্ছে রাজনৈতিক তরজা। (Mamata Banerjee)সোমবার বীরভূমের সিউড়িতে এক জনসভা থেকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে একাধিক ...

By Sudipta Biswas

Published: April 13, 2026 8:29 PM

কলকাতা: বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই তীব্র হচ্ছে রাজনৈতিক তরজা।

(Mamata Banerjee)সোমবার বীরভূমের সিউড়িতে এক জনসভা থেকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরাসরি আক্রমণ শানালেন। বিশেষ করে মহিলাদের জন্য আর্থিক অনুদান, কর্মসংস্থান, ভোটার তালিকা এবং কেন্দ্রীয় সংস্থার ব্যবহার সব বিষয়েই কড়া ভাষায় বিজেপিকে নিশানা করেন তিনি।

মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে দাবি করেন, তৃণমূল কংগ্রেস কখনও ভোটের আগে মিথ্যা প্রতিশ্রুতি দেয় না। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উদাহরণ টেনে তিনি বলেন, "গত নির্বাচনে আমি বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার দেব। প্রথমে ৫০০ টাকা দিয়ে শুরু করেছিলাম। কারণ আমরা কখনও ভোটের জন্য মিথ্যা প্রতিশ্রুতি দিই না।" বিজেপির 'অন্নপূর্ণা ভান্ডার' প্রকল্পের ঘোষণাকে কটাক্ষ করে তিনি প্রশ্ন তোলেন, "ওরা ৩,০০০ টাকা দেওয়ার কথা বলছে। আগে কখনও ১,০০০ টাকাও দিয়েছে?"

এই প্রসঙ্গে তিনি বিহারের উদাহরণ টেনে বলেন, নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়ে পরে তা ফিরিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে বিজেপির বিরুদ্ধে। তাঁর দাবি, বাংলার মানুষকে এই ধরনের প্রতিশ্রুতির ফাঁদে পা দেওয়া উচিত নয়। এছাড়াও, ভোটারদের উদ্দেশে সরাসরি সতর্কবার্তা দিয়ে মমতা বলেন, "বিজেপির কাছ থেকে টাকা নেবেন না। প্রথমে আপনার অ্যাকাউন্টে টাকা দেবে, পরে বলবে কালো টাকা, আর তারপর ইডি-সিবিআই দিয়ে কেস করবে।" এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

চাকরির প্রশ্নেও বিজেপিকে একহাত নেন তিনি। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার একদিকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, অন্যদিকে বাস্তবে শূন্যপদ পূরণ করছে না। "রেলওয়েতে গ্যাংম্যান পদ তুলে দেওয়া হয়েছে, সেনাবাহিনীতে নিয়োগ বন্ধ পড়ে আছে। ১২ বছরে ২ কোটি চাকরি কোথায় গেল?" প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি অভিযোগ করেন, রাজ্য সরকার যখনই নিয়োগের উদ্যোগ নেয়, তখনই মামলা করে তা আটকে দেওয়া হয়।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক মন্তব্যেরও পাল্টা দেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী দাবি করেছিলেন, তিনি বাংলার ২৯৪টি আসনের প্রার্থী। এর জবাবে মমতা বলেন, "তাহলে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিন। বলুন আপনি বাংলার মুখ্যমন্ত্রী হবেন। ঠিক করুন দেশের প্রধানমন্ত্রী থাকবেন, না বাংলার মুখ্যমন্ত্রী?" তিনি আরও বলেন, "আপনি বাংলার বহিরাগত, আগে দিল্লি সামলান, তারপর বাংলার কথা ভাবুন।"

ভোটার তালিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, বিশেষ সংশোধনের নামে বহু মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, প্রায় ৬০ লক্ষ নাম বাদ গিয়েছিল, যার মধ্যে ৩২ লক্ষ নাম পুনরায় তালিকায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। বাকি নামগুলিও ফেরানোর চেষ্টা চলছে বলে জানান তিনি। এছাড়াও, বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগ তোলেন মমতা। তাঁর কথায়, "ওদের ধর্ম মানে বিষগাছ। মানুষের মধ্যে বিষ ঢালা ওদের কাজ। আমার ধর্ম মানবতা।" এই মন্তব্যে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে।

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

খবরের বাজারে বদলের হাওয়া

Follow Us On

© 2026 Copyright By Kolkata24x7 | All rights reserved.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kolkata 24x7.in