আইপিএল ২০২৬-এর ২৩তম ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও লখনউ সুপার জায়ান্টস। ম্যাচটি ২৯ বল বাকি থাকতেই ৫ উইকেটে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচ জিতে বর্তমানে ...
By Sandipa Nandy
Published: April 15, 2026 11:07 PM
আইপিএল ২০২৬-এর ২৩তম ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও লখনউ সুপার জায়ান্টস।
ম্যাচটি ২৯ বল বাকি থাকতেই ৫ উইকেটে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচ জিতে বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে বিরাটরা।
এদিন আরসিবি টসে জেতে এবং প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। পরিকল্পনা মতো লখনউ-এর ব্যাটিং বিভাগকে পুরোপুরি কোণঠাসা করে দেয় আরসিবির বোলাররা। তাদের সামনে হাত খুলতে পারেননি লখনউ- এর কোনো ব্যাটার। ব্যতিক্রম মিচেল মার্শ(৪০), আয়ুষ বাদোনি(৩৮) এবং মুকুল চৌধুরী(৩৯)। ২০ ওভারে মাত্র ১৪৬ রান তোলে লখনউ শিবির এবং তাও সবকটি উইকেট হারিয়ে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলিং বিভাগের যত প্রশংসা করা যায় যেন ততই কম। রাশিখ সালাম একা হাতে ৪টি উইকেট নেন। যার মধ্যে রয়েছে এইডেন মার্করাম, আয়ুষ বাদোনির মতো গুরুত্বপূর্ণ উইকেট। অধিনায়ক ঋষভ পান্থ সহ আরও ২টি, মোট তিনটি উইকেট নেন ভুবনেশ্বর কুমার। এছাড়া দুটি ও একটি উইকেট শিকার করেন যথাক্রমে ক্রুনাল পান্ডিয়া এবং জস হ্যাজলউড।
জবাবে রান তাড়া করতে নেমে ২৯ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচটি জিতে যায় রজত পাতিদারের দল। লখনউ -এর বোলাররা অনেক চেষ্টা করেছিল। উল্টোদিকে লখনউ-এর হয়ে একাই প্রতিপক্ষের তিনটি উইকেট নেন প্রিন্স যাদব এবং ২টি উইকেট শিকার করেন আবেশ খান। কিন্তু যেই দল প্রত্যেকবার ২০০-এর উপর রান করেছে তাদের কাছে ১৪৭ টার্গেট কখনোই বেশি ছিল না। আজ বিরাট কোহলি (৪৯), রজত পাতিদার (২৭), জীতেশ শর্মা (২৩) অবদান রাখেন।
Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.
খবরের বাজারে বদলের হাওয়া
Follow Us On
© 2026 Copyright By Kolkata24x7 | All rights reserved.

