নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কোচবিহার শহরে উদ্ধার হল তাজা বোমা (Cooch Behar)। বুধবার সকালে শহরের আদর্শ ক্লাব এলাকায় একটি স্কুলের সামনে প্লাস্টিকে মোড়া অবস্থায় ওই বোমাটি ...
By Kolkata24x7 Team
Published: April 8, 2026 3:34 PM
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কোচবিহার শহরে উদ্ধার হল তাজা বোমা (Cooch Behar)।
বুধবার সকালে শহরের আদর্শ ক্লাব এলাকায় একটি স্কুলের সামনে প্লাস্টিকে মোড়া অবস্থায় ওই বোমাটি দেখতে পান এক দোকানদার। ঘটনায় মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সূত্রে খবর, আদর্শ ক্লাব এলাকার মডেল মাদ্রাসা স্কুলের সামনে একটি দোকানের সামনে পড়ে থাকতে দেখা যায় সন্দেহজনক একটি প্যাকেট। প্লাস্টিকের ভিতরে থাকা বস্তুটি বোমা বলে সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গেই পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে বোমাটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সেটি একটি তাজা বোমা ছিল। যদিও কে বা কারা ওই বোমা সেখানে রেখে গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
নির্বাচনের আগে এই ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।
খবরের বাজারে বদলের হাওয়া
Follow Us On
© 2026 Copyright By Kolkata24x7 | All rights reserved.

