শিলিগুড়ি: কলকাতাকে নিশানা করে সরাসরি হুমকি দিচ্ছে পাকিস্তান, অথচ দেশের শীর্ষ নেতৃত্ব মুখে কুলুপ এঁটে ভোটের প্রচারে ব্যস্ত! পাক প্রতিরক্ষামন্ত্রীর স্পর্ধার কড়া জবাব দেওয়ার পাশাপাশি, সাউথ ব্লকের নীরবতা ...
By Moumita Biswas
Published: April 7, 2026 11:12 AM
শিলিগুড়ি: কলকাতাকে নিশানা করে সরাসরি হুমকি দিচ্ছে পাকিস্তান, অথচ দেশের শীর্ষ নেতৃত্ব মুখে কুলুপ এঁটে ভোটের প্রচারে ব্যস্ত!
পাক প্রতিরক্ষামন্ত্রীর স্পর্ধার কড়া জবাব দেওয়ার পাশাপাশি, সাউথ ব্লকের নীরবতা নিয়ে এবার কেন্দ্রকে তুলোধোনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির মেগা জনসভা থেকে হুঙ্কার দিয়ে তিনি বলেন, "যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইন্ডিয়া জোট সরকার গড়বে, সেদিন ওদের ঘরে ঢুকে মারব।" (Pakistan threat to Kolkata)
সম্প্রতি শিয়ালকোটে দাঁড়িয়ে পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দেন, ভারত আগ্রাসন দেখালে কলকাতাকে নিশানা করা হবে। এই প্রসঙ্গের রেশ টেনেই সোমবার শিলিগুড়িতে মোদী-শাহকে কড়া ভাষায় আক্রমণ করেন অভিষেক। তিনি বলেন, "খাজা আসিফ কলকাতাকে উড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে, আর আমাদের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নীরব দর্শক! আমি খাজা আসিফের নাম খাতায় লিখে রেখেছি।"
প্রধানমন্ত্রীর বঙ্গ সফরকে কটাক্ষ করে তৃণমূল সেনাপতির তোপ, "পাকিস্তান থেকে বসে কেউ বাংলাকে চোখ রাঙাচ্ছে, আর প্রধানমন্ত্রী কোচবিহারে এসে আমাদের হটানোর কথা বলছেন! অমিত শাহ রোজ আমাদের বাংলাদেশি-পাকিস্তানি তকমা দেন, অথচ আজ তিনি নিশ্চুপ।" পহেলগাম হামলার পর 'অপারেশন সিন্দুর' চালিয়েছিল ভারত। কিন্তু বিধানসভা ভোটের মুখে খাস কলকাতাকে নিয়ে পাক-হুমকির পরেও কেন্দ্রের এই 'রহস্যময় নীরবতা' জাতীয় নিরাপত্তার প্রশ্নে নয়া বিতর্কের জন্ম দিল।
দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল 'একদিন' সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।
খবরের বাজারে বদলের হাওয়া
Follow Us On
© 2026 Copyright By Kolkata24x7 | All rights reserved.

