কলকাতা: বিজেপির সঙ্গে জোট, তাও আবার হুমায়ুন কবিরের, এমনটাও কি সম্ভব? উত্তর দিলেন অমিত শাহ নিজেই। সম্প্রতি একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয় যাতে ১০০০ কোটি টাকার বিনিময়ে ...
By Sudipta Biswas
Published: April 10, 2026 3:21 PM
কলকাতা: বিজেপির সঙ্গে জোট, তাও আবার হুমায়ুন কবিরের, এমনটাও কি সম্ভব?
উত্তর দিলেন অমিত শাহ নিজেই। সম্প্রতি একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয় যাতে ১০০০ কোটি টাকার বিনিময়ে বিজেপি সঙ্গে জোট করে মুসলিমদের বোকা বানিয়ে বিজেপিকে ভোট পাইয়ে দেওয়ার কথোপকথন সামনে এসেছে। আর এই কথা বলেছেন হুমায়ুন নিজেই। এই বিতর্কিত ভিডিও নিয়ে জল্পনা চলছিল এবং আজ বিজেপির ইস্তেহার প্রকাশ সভায় কোনও রাখঢাক না করেই হুমায়ূনের সঙ্গে জোট নিয়ে মুখ খুললেন অমিত শাহ।
তিনি স্পষ্ট করে বলেছেন, "আপনারা হয়তো মমতা বন্দোপাধ্যায় ক্ষমতা জানেন না। তিনি দু'হাজার এমন ভিডিও তৈরি করতে পারেন। হুমায়ুন কবির এবং বিজেপি দক্ষিণ মেরু ও উত্তর মেরুর মতো আমরা কখনোই একসঙ্গে বসতে পারি না। বাবরি মসজিদ বাংলায় বানানোর লোকেদের সঙ্গে বসার চেয়ে আমরা আরও বিশ বছর বিরোধী আসনে বসে থাকব।" হুমায়ুন কবিরের ভাইরাল ভিডিওটি গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।
আরও দেখুনঃ দু'দশক পর ইংল্যান্ডে ভারত, ইউনিটি কাপে কঠিন পরীক্ষা রায়ানদের
ভিডিওতে তাঁকে বলতে শোনা যায় যে, তিনি বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে মুসলিম ভোট ভাগ করে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার পরিকল্পনা করছেন। ভিডিওতে বাবরি মসজিদ ইস্যুকে বাংলায় তুলে আনার কথাও উঠে এসেছে বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেস এই ভিডিওকে 'স্টিং অপারেশন' বলে দাবি করেছে এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্ত দাবি করেছে। অন্যদিকে হুমায়ুন কবির নিজে ভিডিওটিকে 'এআই জেনারেটেড' ও 'ফেক' বলে উড়িয়ে দিয়েছেন।
অমিত শাহ বলেন তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভিডিও তৈরিতে এতটাই পারদর্শী যে দু'হাজার এমন ভিডিও বানানো তাঁর কাছে কোনো ব্যাপারই নয়। অমিত শাহ আরও জোর দিয়ে বলেছেন যে, বিজেপি কখনোই এমন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সঙ্গে আপস করবে না যারা বাংলায় সাম্প্রদায়িক বিভেদ ছড়াতে চায়। "আমরা বিজেপি। আমাদের আদর্শ স্পষ্ট। যারা বাবরি মসজিদের মতো ইস্যুকে বাংলায় নিয়ে আসতে চায়, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই এবং থাকবেও না," বলেন তিনি।
Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.
খবরের বাজারে বদলের হাওয়া
Follow Us On
© 2026 Copyright By Kolkata24x7 | All rights reserved.

