Dailyhunt
ইউনিটি কাপে কবে ও কাদের বিপক্ষে নামছে ভারত?

ইউনিটি কাপে কবে ও কাদের বিপক্ষে নামছে ভারত?

লকাতা: এবারের এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি ভারতের। পয়েন্ট নষ্ট করতে হয়েছিল একাধিক ম্যাচে। যেটা নিঃসন্দেহে বিরাট বড় ধাক্কা ছিল দেশের ফুটবলপ্রেমীদের জন্য। ...

By Sayan Sengupta

Published: April 9, 2026 1:47 AM

কলকাতা: এবারের এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি ভারতের।

পয়েন্ট নষ্ট করতে হয়েছিল একাধিক ম্যাচে। যেটা নিঃসন্দেহে বিরাট বড় ধাক্কা ছিল দেশের ফুটবলপ্রেমীদের জন্য। সেই হতাশা কাটিয়ে এই বছর ভালো পারফরম্যান্স করতে বদ্ধপরিকর ছিল খালিদ জামিলের ছেলেরা। সেইমতো গত হংকং ম্যাচকে যথেষ্ট গুরুত্ব দিয়েই স্কোয়াড সাজিয়ে ছিলেন কোচ। যেখানে প্রথমবারের মতো ভারতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন রায়ান উইলিয়ামস। গত বছর বাংলাদেশের বিরুদ্ধে তাঁর খেলার কথা থাকলেও সেটা সম্ভব হয়নি। দেখা দিয়েছিল নানা সমস্যা। সেই সমস্ত কিছু কাটিয়ে সেদিন মাঠে নেমে ছিলেন এই উইঙ্গার।

তবে শুধুমাত্র মাঠে নামাই নয়। জাতীয় দলের জার্সিতে প্রথম গোল ও এসে গিয়েছিল তাঁর পা থেকে। এছাড়াও গোল পেয়েছিলেন আকাশ মিশ্রা। শেষ পর্যন্ত একটি গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় পেয়েছিল ভারত। সেই নিয়ে কিছুটা হলেও খুশি হয়েছিল দেশের ফুটবলপ্রেমীরা। হাতে কয়েকটা সপ্তাহ। তারপরেই আগামী মে মাসে ইউনিটি কাপ (Unity Cup 2026) খেলতে যাবে ব্লু-টাইগার্স। লন্ডনে আয়োজিত এই টুর্নামেন্টের চতুর্থ আসরে অংশ নিচ্ছে ভারত। এছাড়াও থাকছে শক্তিশালী নাইজেরিয়া থেকে শুরু করে জামাইকা ও জিম্বাবুয়ের মতো দেশ। আসন্ন এই চতুর্দলীয় টুর্নামেন্টের দিকেই এখন নজর সকলের।

কিন্তু কবে এই টুর্নামেন্টের ম্যাচ খেলতে নামছে ভারতীয় ফুটবল দল। অবশেষে স্পষ্ট হয়ে গেল সেই দিনক্ষণ। জানা গিয়েছে আগামী ২৭শে মে জামাইকার বিরুদ্ধে খেলতে হবে রায়ান উইলিয়ামসদের। তার আগে অর্থাৎ ২৬শে মে টুর্নামেন্টের প্রথম ম্যাচ। ‌ যেখানে গতবারের বিজয়ী দল তথা নাইজেরিয়ার বিরুদ্ধে খেলবে জিম্বাবুয়ে। তারপর দিন দুয়েকের বিশ্রাম। আগামী ৩০শে মে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। এই টুর্নামেন্টের প্রত্যেকটি ম্যাচ আয়োজিত হবে চার্লটন অ্যাথলেটিক ক্লাবে।

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

খবরের বাজারে বদলের হাওয়া

Follow Us On

© 2026 Copyright By Kolkata24x7 | All rights reserved.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kolkata 24x7.in