কলকাতা: আগামী ২৯ এপ্রিল কলকাতায় বিধানসভা নির্বাচন। এই ভোটগ্রহণ যাতে সম্পূর্ণ অবাধ ও শান্তিপূর্ণ হয়, তা নিশ্চিত করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। সেই লক্ষ্যেই কলকাতা উত্তরের ডিইও স্মিতা পান্ডে, ...
By Moumita Biswas
Published: April 14, 2026 12:19 PM
কলকাতা: আগামী ২৯ এপ্রিল কলকাতায় বিধানসভা নির্বাচন।
এই ভোটগ্রহণ যাতে সম্পূর্ণ অবাধ ও শান্তিপূর্ণ হয়, তা নিশ্চিত করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। সেই লক্ষ্যেই কলকাতা উত্তরের ডিইও স্মিতা পান্ডে, কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ এবং কেন্দ্রীয় বাহিনীর শীর্ষ আধিকারিক মনোজ কুমার এক যৌথ সাংবাদিক বৈঠকে শহরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার রূপরেখা তুলে ধরলেন।
কমিশনের তথ্য অনুযায়ী, কলকাতা উত্তরের সাতটি বিধানসভা (জোড়াসাঁকো, চৌরঙ্গি, শ্যামপুকুর, এন্টালি, কাশীপুর-বেলগাছিয়া, বেলেঘাটা ও মানিকতলা) এলাকায় মোট ভোটকেন্দ্র রয়েছে ৫৮৩টি এবং বুথের সংখ্যা ১৮৩৫টি। এর মধ্যে প্রায় ৪৮ শতাংশ বুথই স্পর্শকাতরের তালিকায় রয়েছে! নির্দিষ্টভাবে বলতে গেলে, ৮৩৭টি বুথ স্পর্শকাতর এবং ২৬৪টি বুথ 'অতি স্পর্শকাতর' হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে শ্যামপুকুরে সর্বাধিক ৮০টি এবং চৌরঙ্গিতে ৬০টি অতি স্পর্শকাতর ভোটকেন্দ্র রয়েছে।
এসআইআর (SIR) বা চূড়ান্ত ভোটার তালিকা সংশোধনের পর এই সাতটি বিধানসভায় বর্তমান মোট ভোটার সংখ্যা ১০ লক্ষ ৭১ হাজার ৮১০ জন। এই বিপুল সংখ্যক ভোটারের নিরাপত্তা এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে গোটা কলকাতায় মোট ৯৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র কলকাতা উত্তরেই থাকছে ৪০ কোম্পানি বাহিনী। সব মিলিয়ে উৎসবের মেজাজে অবাধ ভোটের প্রতিশ্রুতি দিচ্ছে কমিশন ও কলকাতা পুলিশ।
দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল 'একদিন' সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।
খবরের বাজারে বদলের হাওয়া
Follow Us On
© 2026 Copyright By Kolkata24x7 | All rights reserved.

