কোচবিহার: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোচবিহার সফরের রেশ কাটতে না কাটতেই এক চাঞ্চল্যকর ভিডিও ঘিরে শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রধানমন্ত্রীর (Narendra Modi) রাসমেলা মাঠের সভার উদ্দেশে যাওয়ার পথে ...
By Kolkata24x7 Team
Published: April 6, 2026 7:29 PM
কোচবিহার: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোচবিহার সফরের রেশ কাটতে না কাটতেই এক চাঞ্চল্যকর ভিডিও ঘিরে শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
প্রধানমন্ত্রীর (Narendra Modi) রাসমেলা মাঠের সভার উদ্দেশে যাওয়ার পথে পুলিশ লাইন সংলগ্ন এলাকায় ঘটে এই নজিরবিহীন ঘটনা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে , মোদীর কনভয় যখন এগোচ্ছে, আচমকাই এক যুবক নিরাপত্তার ঘেরাটোপ ভেঙে সরাসরি প্রধানমন্ত্রীর গাড়ির সামনে চলে আসেন। গাড়ির ঠিক সামনে রাস্তায় শুয়ে পড়ে প্রধানমন্ত্রীকে প্রণাম জানাতে দেখা যায় তাঁকে। মুহূর্তের মধ্যে এসপিজি কমান্ডোরা তৎপর হয়ে ওই যুবকের দিকে তেড়ে আসতেই তিনি দ্রুত সেখান থেকে সরে যান।
পুরো এলাকাটি সেই সময় কড়া পুলিশি পাহাড়ায় মুড়ে রাখা হয়েছিল। তা সত্ত্বেও প্রধানমন্ত্রীর অতিনিরাপদ জোনে কীভাবে এক সাধারণ যুবক ঢুকে পড়লেন, তা নিয়ে বড়সড়ো প্রশ্ন উঠতে শুরু করেছে। কোচবিহার সফর নিয়ে মোদী নিজে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করলেও, এই নিরাপত্তার ফাঁক নিয়ে প্রশাসনিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর।
আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।
খবরের বাজারে বদলের হাওয়া
Follow Us On
© 2026 Copyright By Kolkata24x7 | All rights reserved.

