Dailyhunt
ক্ষমতায় আসার এক রাশ স্বপ্ন নিয়ে প্রকাশ হল বামেদের ইস্তেহার

ক্ষমতায় আসার এক রাশ স্বপ্ন নিয়ে প্রকাশ হল বামেদের ইস্তেহার

কোলকাতা: দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ক্ষরা চলছে সিপিএমে। তবুও আশায় বাঁচে সবাই। (Left Front manifesto)তাই এবারের নির্বাচনে শূন্য থেকে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা নিয়ে ইস্তেহার প্রকাশ করল বাংলার বামেরা। দীর্ঘদিন ...

By Sudipta Biswas

Published: April 4, 2026 9:07 PM

কোলকাতা: দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ক্ষরা চলছে সিপিএমে।

তবুও আশায় বাঁচে সবাই। (Left Front manifesto)তাই এবারের নির্বাচনে শূন্য থেকে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা নিয়ে ইস্তেহার প্রকাশ করল বাংলার বামেরা। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার পর ফের ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে এবার সাধারণ মানুষের জীবনের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করেছে বামেরা। কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প সব ক্ষেত্রেই একাধিক বড় প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে এই ইস্তেহারে।

ইস্তেহারের প্রথমেই গুরুত্ব দেওয়া হয়েছে যুব সমাজের কর্মসংস্থানের ওপর। বামফ্রন্টের প্রতিশ্রুতি, প্রতিটি পরিবারের অন্তত একজনকে স্থায়ী কাজ দেওয়া হবে। পাশাপাশি প্রত্যেক নিবন্ধিত বেকারকে দুটি করে চাকরির সুযোগ খোঁজার ব্যবস্থা করা হবে। শহরে বছরে ১২০ দিন এবং গ্রামে ২০০ দিনের কাজের নিশ্চয়তা দেওয়া হয়েছে, যেখানে দৈনিক মজুরি হবে ৬০০ টাকা। স্বাভাবিকভাবেই এই ঘোষণা রাজ্যের বেকার যুবকদের মধ্যে নতুন আশার সঞ্চার করতে পারে।

আরও দেখুনঃ টানা দুই ম্যাচে জয়ী দিল্লি ক্যাপিটালস, হার্দিকহীন মুম্বাই পরাজিত

নিয়োগ দুর্নীতির ইস্যুতে গত কয়েক বছর ধরে সরব ছিল বাম শিবির। সেই প্রেক্ষিতে ইস্তেহারে জানানো হয়েছে, আগামী পাঁচ বছরের মধ্যে সমস্ত সরকারি শূন্যপদ পূরণ করা হবে। প্রতি বছর নিয়মিতভাবে এসএসসি, পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা নেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।শিল্পায়ন নিয়েও বড় পরিকল্পনা সামনে এনেছে বামফ্রন্ট। ভারী ও মাঝারি শিল্প ফিরিয়ে আনার পাশাপাশি ক্ষুদ্র ও কুটির শিল্পের পুনরুজ্জীবনের কথা বলা হয়েছে। নতুন সফ্টওয়্যার ও হার্ডওয়্যার পার্ক গড়ে তোলা এবং প্রতিটি জেলায় শিল্প তালুক তৈরির ঘোষণাও রয়েছে ইস্তেহারে।

কৃষকদের জন্যও একাধিক গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ১৬টি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য দেড়গুণ করার কথা বলা হয়েছে, যা কৃষকদের আয় বাড়াতে সহায়ক হতে পারে। একইসঙ্গে শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ৭০০ টাকা, সমকাজে সমমজুরি এবং নারী শ্রমিকদের জন্য ক্রেশের সুবিধা চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তৃতীয় লিঙ্গ ও কুইয়ার শ্রমিকদের ক্ষেত্রেও সমান অধিকার ও মজুরির কথা উল্লেখ করা হয়েছে।

শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রেও বড় প্রতিশ্রুতি রয়েছে। রাজ্য বাজেটের ২০ শতাংশ শিক্ষা খাতে এবং ১০ শতাংশ স্বাস্থ্য খাতে ব্যয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে। স্নাতক স্তর পর্যন্ত টিউশন ফি মকুব, প্রতিটি জেলায় মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নির্মাণ এবং শূন্যপদ পূরণের আশ্বাস দেওয়া হয়েছে।

এছাড়া বিদ্যুৎ খাতে প্রিপেড স্মার্ট মিটার বন্ধ করা, আয়করদাতা নন এমন পরিবারকে ১০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ এবং ২০০ ইউনিট পর্যন্ত অর্ধেক দামে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতিও নজর কাড়ছে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও ইস্তেহারে উল্লেখ করা হয়েছে। বিশেষ তদন্ত কমিশন গঠন করে দুর্নীতির অভিযোগের দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেওয়া হয়েছে। একইসঙ্গে নারী নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি জেলায় 'অভয়া বাহিনী' গঠনের কথাও বলা হয়েছে।

প্রবীণ নাগরিকদের জন্য স্বাস্থ্য পরিষেবা এবং দরিদ্রদের জন্য মাসিক ৬ হাজার টাকা বার্ধক্য ভাতা চালুর প্রতিশ্রুতি রয়েছে। সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নের জন্য পৃথক পরিকল্পনাও তুলে ধরা হয়েছে। রাজনৈতিক সমীকরণে এ বার কংগ্রেসের সঙ্গে জোটে যায়নি বামফ্রন্ট। ISF-এর সঙ্গেও কোনও আসন সমঝোতা হয়নি। ফলে একাই লড়াইয়ের পথে হেঁটেছে তারা। এখন প্রশ্ন, এই বিস্তৃত ইস্তেহার কি ভোটের মাঠে বামেদের ঘুরে দাঁড়াতে সাহায্য করবে? তার উত্তর মিলবে আগামী ৪ মে।

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

আকাশে হবে স্মার্ট হামলা! অ্যাটাক যন্ত্রে পরিণত হবে ট্রান্সপোর্ট বিমান

Kolkata Derby: টাইসনের গোলে ডার্বি জয় মোহনবাগানের, ফাইনাল রাউন্ডে সবুজ-মেরুন

৫৩০ থেকে ২৫০০! ১৪ বছরে বঙ্গের মাটিতে গোকুলে বাড়ছে আরএসএস

BJP: বিজেপি হিমন্তের জন্য এক ধরণের 'পাপ মুক্তি', বললেন অসামের নেতা

UIDAI-তে ইন্টার্নশিপের দারুণ সুযোগ, শেষ তারিখ খুব কাছে, দ্রুত আবেদন করুন

সাসপেন্ড হওয়ার পর কি বললেন মোফাক্কেরুল ইসলাম?

বাংলায় কাঁটে-কি-টক্কর! ম্যাট্রিজের সমীক্ষায় সরকার গড়ার দৌড়ে কে এগিয়ে?

রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়ল প্রায় ৯১ লক্ষ নাম

'ঘরে ঢুকে মারব'! কলকাতাকে পাক-হুমকির কড়া জবাব অভিষেকের

কোমায় আচ্ছন্ন ইরানের সুপ্রিম লিডার! শাসনভার কার হাতে?

East Bengal: রশিদকে নিয়ে স্বস্তি লাল-হলুদে, খেলবেন চেন্নাইয়িন ম্যাচ?

১৬ লক্ষ বিসির জন্য অভিন্ন বেতন কাঠামো আনছে RBI, খসড়া জারি

IPL 2026: সিএসকের বিরুদ্ধে আইপিএলে নতুন মাইল ফলক ছুঁলেন ভূবনেশ্বর

IPL 2026: বৃষ্টির জেরে আপাতত বন্ধ ইডেনের ম্যাচ, উইকেট হারিয়ে চাপে কেকেআর

সমঝোতার দরজা বন্ধ, উত্তেজনা বাড়াল ইরানের সিদ্ধান্ত

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের হুঁশিয়ারি তৃণমূল কংগ্রেস নেত্রীর

খবরের বাজারে বদলের হাওয়া

Follow Us On

© 2026 Copyright By Kolkata24x7 | All rights reserved.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kolkata 24x7.in