Dailyhunt
'মাইন' আতঙ্ক! হরমোজে বিকল্প রুট দিল ইরান

'মাইন' আতঙ্ক! হরমোজে বিকল্প রুট দিল ইরান

তেহরান: আমেরিকা ও ইরানের মধ্যে দু'সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি চুক্তির জেরে অবশেষে খুলল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। তবে এই প্রণালীতে ভাসমান সামুদ্রিক মাইনের বিপদের কথা মাথায় রেখে ...

By Moumita Biswas

Published: April 9, 2026 10:00 AM

তেহরান: আমেরিকা ও ইরানের মধ্যে দু'সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি চুক্তির জেরে অবশেষে খুলল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী।

তবে এই প্রণালীতে ভাসমান সামুদ্রিক মাইনের বিপদের কথা মাথায় রেখে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য এবার সম্পূর্ণ বিকল্প রুটের নির্দেশ দিল ইরানের 'রেভোলিউশনারি গার্ডস' (IRGC)। (Strait of Hormuz Reopens)

ইরানের সংবাদমাধ্যম সূত্রে খবর, সামুদ্রিক নিরাপত্তার স্বার্থে এবং মাইনের সঙ্গে সংঘর্ষ এড়াতে বাণিজ্যিক জাহাজগুলিকে ওমান সাগর থেকে লারাক দ্বীপের উত্তর দিক হয়ে উপসাগরে প্রবেশ করতে বলা হয়েছে। ফেরার সময় লারাক দ্বীপের দক্ষিণ দিক হয়ে বেরোতে হবে। উল্লেখ্য, লেবাননে ইজরায়েলি হামলার প্রতিবাদে গত মার্চ মাস থেকেই এই প্রণালী কার্যত অবরুদ্ধ করে রেখেছিল ইরান। বিশ্বের মোট খনিজ তেলের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে যায়। ফলে এর সরাসরি প্রভাব পড়েছিল বিশ্ববাজারে তেলের দামে।

এদিকে, বৃহস্পতিবার আমেরিকা-ইরান যুদ্ধবিরতি দ্বিতীয় দিনে পড়লেও, লেবানন ইস্যুতে উত্তেজনা অব্যাহত। ইজরায়েলের সাম্প্রতিক হামলায় লেবাননে ইতিমধ্যেই ১৮২ জনের মৃত্যু হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দাবি, লেবাননে হামলা বন্ধ করা তাঁদের ১০ দফা শান্তিচুক্তির অন্যতম শর্ত। উল্টোদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্পষ্ট জানিয়েছেন, লেবানন কোনওভাবেই আমেরিকা-ইরান যুদ্ধবিরতি চুক্তির আওতাভুক্ত নয়। ফলে হরমোজ প্রণালী সাময়িকভাবে খুললেও, মধ্যপ্রাচ্যে সংঘাতের মেঘ এখনও কাটেনি।

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল 'একদিন' সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

খবরের বাজারে বদলের হাওয়া

Follow Us On

© 2026 Copyright By Kolkata24x7 | All rights reserved.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kolkata 24x7.in