Dailyhunt
'মমতা অসমে যান, আমি কেন বহিরাগত?' প্রশ্ন হিমন্তর

'মমতা অসমে যান, আমি কেন বহিরাগত?' প্রশ্ন হিমন্তর

কোচবিহার: উত্তরবঙ্গের কোচবিহারের জনসভায় আজ আগুন ঝরিয়ে দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'বাইরের লোক' মন্তব্যের জবাবে তিনি সরাসরি বললেন, "আমরা ...

By Sudipta Biswas

Published: April 18, 2026 5:29 PM

কোচবিহার: উত্তরবঙ্গের কোচবিহারের জনসভায় আজ আগুন ঝরিয়ে দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'বাইরের লোক' মন্তব্যের জবাবে তিনি সরাসরি বললেন, "আমরা বাইরের লোক কীভাবে? মমতাদি তো অসমে যান, তৃণমূল সেখানে নির্বাচন লড়ে। এই দ্বিচারিতা চলবে না।" সভাস্থলে হাজার হাজার বিজেপি কর্মী-সমর্থকের সামনে দাঁড়িয়ে হিমন্ত আরও একটি তীক্ষ্ণ মন্তব্য করে সবাইকে চমকে দিলেন।

তিনি বললেন, "মমতা বন্দ্যোপাধ্যায় ঈশ্বরের নামের চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহের নাম বেশি উচ্চারণ করেন।"কোচবিহারের এই নির্বাচনী জনসভা ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে এক নতুন মোড় এনে দিয়েছে। হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট করে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন অসমে যান এবং তাঁর দল তৃণমূল সেখানে ভোটে লড়ে, তখন অসমের মানুষকে 'বাইরের লোক' বলে অপমান করা যায় না।

আরও দেখুনঃ অষ্টম বেতন কমিশনের অধীনে কনসালটেন্ট পদে নিয়োগ, বেতন ১ লক্ষের বেশি

তিনি বলেন, "এই ধরনের দ্বিচারিতা আর চলবে না। একদিকে অসমে এসে প্রচার করবেন, অন্যদিকে আমাদের বাইরের লোক বলবেন এটা গ্রহণযোগ্য নয়।" তাঁর এই বক্তব্যে সভাস্থল থেকে জোরালো করতালি ও স্লোগান উঠেছে।হিমন্ত আরও বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রতিটি ভাষণে প্রধানমন্ত্রী মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম এতবার নেন যে, ঈশ্বরের নামের চেয়েও বেশি।

তিনি আরও বলেন তাঁর ভাষণে শুধু অভিযোগ আর ভয়ের পরিবেশ তৈরি করা হয়। উন্নয়নের কথা বলেন না, শুধু মোদী-মোদী করে যান।" এই মন্তব্য করে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেছেন।সভায় হিমন্ত বিশ্ব শর্মা পশ্চিমবঙ্গের সীমান্ত ইস্যু, অনুপ্রবেশ এবং আইনশৃঙ্খলা নিয়ে কড়া সমালোচনা করেন। তিনি বলেন, অসমে অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করা হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে তা অবাধে চলছে। "আমি অসমে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছি। একজনও ঢুকলে রাতারাতি তাড়িয়ে দিই। কিন্তু মমতাদি তাদের বরণ করে নেন।" এই বক্তব্যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে 'বিদেশি অনুপ্রবেশকারীদের স্বাগত জানানোর' অভিযোগে অভিযুক্ত করেছেন।

আমরা সম্পূর্ণ বিনামূল্যে খবর পরিবেশন করি। আপনার ছোট সহযোগিতাও আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে।

UPI: adsranar@oksbi

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

খবরের বাজারে বদলের হাওয়া

Follow Us On

© 2026 Copyright By Kolkata24x7 | All rights reserved.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kolkata 24x7.in