Dailyhunt
মমতা-অভিষেকের বক্তব্য নিয়ে বিজেপির নোটিশ, কমিশনে উত্তেজনা

মমতা-অভিষেকের বক্তব্য নিয়ে বিজেপির নোটিশ, কমিশনে উত্তেজনা

শ্চিমবঙ্গের নির্বাচনী মঞ্চে আবারও উত্তেজনার সৃষ্টি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Mamata-Abhishek) বিরুদ্ধে ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। শিবিরের অভিযোগ, মমতা-অভিষেকের নির্বাচনী প্রচারের কিছু মন্তব্য প্ররোচনামূলক ...

By Suparna Parui

Published: April 8, 2026 3:47 PM

পশ্চিমবঙ্গের নির্বাচনী মঞ্চে আবারও উত্তেজনার সৃষ্টি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Mamata-Abhishek) বিরুদ্ধে ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। শিবিরের অভিযোগ, মমতা-অভিষেকের নির্বাচনী প্রচারের কিছু মন্তব্য প্ররোচনামূলক এবং নির্বাচনী আচরণ বিধির নিয়ম ভঙ্গ করেছে। এই ধরনের মন্তব্য ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে বলে তারা মনে করছে।

জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের রায়নাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Mamata-Abhishek) যে মন্তব্য করেছিলেন, তা নিয়ে বিজেপির আপত্তি রয়েছে। সভায় তিনি বলেছেন, "উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে বিজেপি ঘাড় ভেঙে দেওয়া হবে।" এরপর তিনি দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলির প্রসঙ্গ তুলে মেরুদণ্ড ভেঙে দেওয়ার কথাও বলেছেন। বিজেপি নেতৃত্বের দাবি, এই মন্তব্যগুলি প্ররোচনামূলক এবং হিংসার আভাস দিচ্ছে। তাদের মতে, এই ধরনের বক্তব্য নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছে।

বিজেপি চায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Mamata-Abhishek) সেই মন্তব্যের জন্য সেন্সর করা হোক এবং নির্বাচনী প্রচার চলাকালীন নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। বিজেপি নেতা শিশির বাজোরিয়ার পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পাঠানো চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ও একই ধরনের মন্তব্য করেছেন। একাধিক সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মধ্যে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের উল্লেখ রয়েছে।

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

খবরের বাজারে বদলের হাওয়া

Follow Us On

© 2026 Copyright By Kolkata24x7 | All rights reserved.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kolkata 24x7.in