মালদায় মোথাবাড়ি কাণ্ডে NIA তদন্তে বড় সাফল্য। গ্রেফতার ISF নেতা গুলাম রব্বানি। রব্বানি স্থানীয় গ্রাম পঞ্চায়েত নেতা। (Mothabari )রবিবার NIA তাকে গ্রেফতার করেছে। মালদার মোথাবাড়ি কাণ্ড ঘিরে রাজ্য ...
By Sudipta Biswas
Published: April 12, 2026 4:18 PM
Updated: April 12, 2026 5:00 PM
মালদায় মোথাবাড়ি কাণ্ডে NIA তদন্তে বড় সাফল্য। গ্রেফতার ISF নেতা গুলাম রব্বানি। রব্বানি স্থানীয় গ্রাম পঞ্চায়েত নেতা। (Mothabari )রবিবার NIA তাকে গ্রেফতার করেছে।
মালদার মোথাবাড়ি কাণ্ড ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছিল। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে বিক্ষোভের জেরে সাত জন বিচারককে ঘণ্টার পর ঘণ্টা আটকে রেখে হেনস্থার অভিযোগে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনাকে ঘিরে শুধু রাজনৈতিক মহলই নয়, বিচারব্যবস্থা ও প্রশাসনিক স্তরেও উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই তীব্র ভর্ৎসনা করেছে সুপ্রিমকোর্ট।
অভিযোগ অনুযায়ী, মোথাবাড়িতে বিক্ষোভ চলাকালীন সাতজন বিচারককে প্রায় ৭ থেকে ৮ ঘণ্টা ধরে আটকে রাখা হয়। তাঁদের কাজকর্মে বাধা দেওয়া হয় এবং মানসিকভাবে হেনস্থার শিকার হতে হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে এবং প্রশাসনের ভূমিকা নিয়েও সমালোচনা শুরু হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে নির্বাচন কমিশন তদন্তভার তুলে দেয় এনআইএ র হাতে। কেন্দ্রীয় এই সংস্থা ইতিমধ্যেই দফায় দফায় ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরার চেষ্টা করছে।
এনআইএ-র তদন্তকারী দল মোথাবাড়ি এলাকায় গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেছে এবং ঘটনার দিন কী কী ঘটেছিল তা জানার চেষ্টা করেছে। পাশাপাশি তারা কালিয়াচক-২ ব্লকের বিডিও অফিসেও যায়, যেখানে ওই বিচারকদের আটকে রাখার অভিযোগ উঠেছে। অফিস চত্বরের সিসিটিভি ফুটেজ, নথিপত্র এবং উপস্থিত কর্মীদের বয়ান সংগ্রহ করা হয়েছে বলে সূত্রের খবর। সেই সূত্রের ভিত্তিতেই গ্রেফতার ISF নেতা গোলাম রব্বানি।
অন্যদিকে, এই ঘটনার পর থেকেই রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। বিরোধী দলগুলি রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে। তাঁদের দাবি, রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে এবং বিচারক পর্যন্ত নিরাপদ নন। এই পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন আদৌ সম্ভব কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছে তারা।
Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.
খবরের বাজারে বদলের হাওয়া
Follow Us On
© 2026 Copyright By Kolkata24x7 | All rights reserved.

