ভোটের আগে কড়া নজরদারির মধ্যে বসিরহাট মহকুমায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ টাকা। (Basirhat cash seizure)শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ হিঙ্গলগঞ্জ বিধানসভা ...
By Sudipta Biswas
Published: April 18, 2026 8:05 PM
ভোটের আগে কড়া নজরদারির মধ্যে বসিরহাট মহকুমায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ টাকা।
(Basirhat cash seizure)শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ হিঙ্গলগঞ্জ বিধানসভা এলাকার কোলুতলা এসএসটি (Static Surveillance Team) পয়েন্টে একটি স্করপিও গাড়ি থামিয়ে তল্লাশি চালানোর সময় এই টাকা উদ্ধার হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই সময় কেন্দ্রীয় বাহিনীর জি/৭৩ নাকা টিমের কমান্ডার এইচসি শুক্লেশ্বর রায়, তাঁর সঙ্গে থাকা আরও তিনজন জওয়ান, হাসনাবাদ থানার এএসআই সুবমিল বিশ্বাস এবং দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট আচের আলি গাজি যৌথভাবে গাড়ি তল্লাশি চালাচ্ছিলেন। নিয়মিত নাকা চেকিংয়ের অংশ হিসেবেই বিভিন্ন গাড়ি আটক করে পরীক্ষা করা হচ্ছিল। সেই সময় WB25U/6916 নম্বরের একটি স্করপিও গাড়ি সন্দেহজনক মনে হওয়ায় সেটিকে থামানো হয়।
আরও দেখুনঃ মহাকাশে 'আবর্জনার' স্তূপ! ISRO-র রিপোর্টে ভারতের 'ক্লিন স্পেস'-এর তথ্য ফাঁস
গাড়িতে থাকা যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর উদ্ধার হয় মোট ৩ লক্ষ ৬৮ হাজার ৫০০ টাকা। উদ্ধার হওয়া টাকার মধ্যে ছিল ৫০০ টাকার ৬৯৯টি নোট, ২০০ টাকার ৪৭টি নোট এবং ১০০ টাকার ৯৬টি নোট। এত বিপুল পরিমাণ নগদ টাকা একসঙ্গে পাওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে।
গাড়িতে থাকা ব্যক্তির নাম রাজু দত্ত, বাড়ি উত্তর ২৪ পরগনার গোবরডাঙায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, এই টাকা বিভিন্ন কাপড়ের দোকান থেকে সংগ্রহ করা ব্যবসায়িক লেনদেনের অর্থ। তবে সেই দাবির পক্ষে তিনি কোনও বৈধ নথি বা কাগজপত্র দেখাতে পারেননি বলে পুলিশ জানিয়েছে। ফলে নির্বাচন বিধি মেনে ওই নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার পূর্ণ বিবরণ উল্লেখ করে একটি সিজার মেমো প্রস্তুত করা হয়েছে এবং নগদ অর্থটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী তদন্তে এই টাকার উৎস ও প্রকৃত ব্যবহার সম্পর্কে বিস্তারিত খতিয়ে দেখা হবে। প্রয়োজন হলে আয়কর দফতর বা অন্যান্য তদন্তকারী সংস্থার সঙ্গেও যোগাযোগ করা হতে পারে।
নির্বাচনের আগে এই ধরনের নগদ উদ্ধার নতুন কিছু নয়। ভোটের সময় বেআইনি অর্থের লেনদেন, ভোটার প্রভাবিত করার চেষ্টা বা অবৈধ লেনদেন ঠেকাতে নির্বাচন কমিশন কড়া নজরদারি চালায়। সেই কারণে রাজ্যের বিভিন্ন প্রান্তে নাকা চেকিং ও এসএসটি টিম মোতায়েন করা হয়েছে। বসিরহাটের এই ঘটনা সেই নজরদারিরই একটি উদাহরণ বলে মনে করছেন প্রশাসনিক কর্তারা।
স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, ভোটের সময় এলাকায় এমন নজরদারি থাকা অত্যন্ত প্রয়োজন। এতে অবৈধ কার্যকলাপ অনেকটাই রোধ করা সম্ভব হয়। অন্যদিকে, রাজনৈতিক মহলেও এই ঘটনাকে ঘিরে চর্চা শুরু হয়েছে উদ্ধার হওয়া টাকার সঙ্গে কোনও রাজনৈতিক যোগ রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।
আমরা সম্পূর্ণ বিনামূল্যে খবর পরিবেশন করি। আপনার ছোট সহযোগিতাও আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে।
UPI: adsranar@oksbi
Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.
খবরের বাজারে বদলের হাওয়া
Follow Us On
© 2026 Copyright By Kolkata24x7 | All rights reserved.

