Dailyhunt
নন্দীগ্রামের পর ভবানীপুরে শুভেন্দু, মমতার গড়ে বিজেপির বড় কৌশল

নন্দীগ্রামের পর ভবানীপুরে শুভেন্দু, মমতার গড়ে বিজেপির বড় কৌশল

ন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরে প্রার্থী হয়ে বিজেপির কৌশল আরও আগ্রাসী করলেন শুভেন্দু অধিকারী। মমতার গড়েই সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ২০১৪-র 'ডাবল সিট' মডেল কি ফের প্রয়োগ করতে চাইছে বিজেপি, এই প্রশ্নেই সরগরম বাংলা রাজনীতি।

By Rana Das

Published: April 12, 2026 12:24 AM

রানা দাস, কলকাতা: নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। এ নিয়ে বিজেপির নেতাকর্মীদের মধ্যে উন্মাদনার অন্ত নেই। একুশের পর ফের হারবেন মমতা! এটাই এখন চর্চায়। বিষয়টা কি এতই সহজ? একদমই নয়। এর পিছনে রয়েছে রাজনীতির গভীর অঙ্ক। যে অঙ্ক কষে প্রধানমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদী। ছাব্বিশের ভোটে কি সেই অঙ্কেই খোদ মমতার গড়ে তৃণমূলকে কুপোকাত করতে চান শুভেন্দু?

এই প্রশ্নের উত্তর খুঁজতে ১২ বছর পিছিয়ে যেতে হবে। সালটা ২০১৪। দেশজুড়ে মোদী হাওয়া শুরু হয়েছে। তাঁকে বিজেপির মুখ করা হল। গুজরাতের ভদোদরার মতো নিশ্চিত আসনে তিনি প্রার্থী হলেন। সেই সঙ্গে কঠিন জমি বারাণসীতেও তিনি প্রার্থী হলেন। সেটাই ছিল বিজেপির খেলা ঘোরানো সিদ্ধান্ত। গো-বলয়ে ব্যাপক সাফল্য পায় পদ্ম শিবির। বদলে যায় দেশের রাজনৈতিক ছবি।

ছাব্বিশের ভোটে বাংলার ছবিটাও খানিক সেরকম। অঘোষিতভাবে বঙ্গ বিজেপির মুখ শুভেন্দু অধিকারী। নিজের কেন্দ্র নন্দীগ্রাম থেকে তিনি লড়ছেন। বিজেপির দলবদলু প্রার্থী নিয়ে প্রচারে ঝড় তুলছে তৃণমূল। সবই যে ফাঁপা আওয়াজ তা বিলক্ষণ জানেন ঘাসফুলের কেষ্টবিষ্টুরা। এরই মাঝে স্নায়ুর চাপ বাড়িয়েছে ভবানীপুরে প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা। এসআইআরে বিপুল নাম বাদ পড়েছে এই কেন্দ্রে। এমনই পরিস্থিতি হয়েছে যে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হয়েছে, "এক ভোট হলেও ভবানীপুরে জিতব।"

বিরোধীপক্ষের শীর্ষ ব্যক্তিকে এমন চাপে ফেলা সফল রণকৌশল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সেই সঙ্গে একাংশের দাবি, কলকাতায় বিজেপি খুবই দুর্বল। শুভেন্দুর সৌজন্যে ভোট বাড়লেও জিততে পারবে কী? এক্ষেত্রেও সেই ২০১৪ সালের অঙ্ক। বারাণসীর প্রার্থী হিসেবে নরেন্দ্র মোদীর নাম ঘোষণা হতেই সব নজর সেই কেন্দ্রে গিয়ে পড়ে। প্রশ্ন ওঠেনি, বহিরাগত প্রার্থী কেন? উল্টে স্লোগান ওঠে, "হর হর মোদী। ঘর ঘর মোদী।" সেই জোয়ারে উত্তরপ্রদেশের মোট লোকসভা আসনের ৯০ শতাংশ জেতে বিজেপি। অথচ ২০১২ সালের বিধানসভা ভোটের নিরিখে উত্তরপ্রদেশে বিজেপি তৃতীয় স্থানে ছিল। আর ২০০৯ সালের হিসেবে ছিল চতুর্থ স্থানে। বারাণসীতে মোদীর প্রার্থী হওয়া এবং তাঁকে হিন্দু হৃদয় সম্রাট হিসেবে তুলে ধারায় অনেক হিসেব বদলে যায়। ছাব্বিশের ভোটে তেমনই কিন্তু হচ্ছে বঙ্গ রাজনীতিতে। আর এসবের কেন্দ্রে রয়েছেন শুভেন্দু অধিকারী।

এক্ষেত্রে অনেকে প্রশ্ন করতেই পারেন, রাহুল গান্ধীও একাধিক আসনে লড়াই করেছেন। কিন্তু কংগ্রেসের পালে হাওয়া ওঠেনি। উল্টে ভরাডুবি হয়েছে? এ বিষয়ে উত্তর খুব স্পষ্ট। ২০১৪ সালে আমেঠিতে রাহুল গান্ধীকে বেগ দেন স্মৃতি ইরানি। হারের আতঙ্কেই ২০১৯ সালে আমেঠির সঙ্গে ওয়ানাড় থেকে লড়েন রাহুল। নিজের সাংসদপদ ধরে রাখাটাই তাঁর লক্ষ্য ছিল। বড় কোনও উদ্দেশে তিনি দুই কেন্দ্র থেকে প্রার্থী হননি।

আমরা সম্পূর্ণ বিনামূল্যে খবর পরিবেশন করি। আপনার ছোট সহযোগিতাও আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে।

UPI: adsranar@oksbi

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

রবিবার ইন্ডিয়ান ফুটবল লিগে ডাবল ম্যাচ, কখন কোথায় দেখবেন জানুন

'আইপ্যাকের এক একটা ছেলেকে চাকরি দেব!' প্রতিশ্রুতি মমতার

ভারতে রান্নার গ্যাসের চাহিদায় ব্যাপক হ্রাস পেয়েছে, এলপিজি ব্যবহার ১৩ শতাংশ কমেছে

হলদিয়া-কাঁথিতে SDPO পদে বড়সড় পরিবর্তন,সিদ্ধান্ত কমিশনের

মোদীর কূটনৈতিক চালে বাংলাদেশের নয়া হাইকমিশনার দীনেশ

ইডেনে কেকেআরের দাপট নেই, রাজস্থানের উত্থানে সমর্থক ঝুঁকছে অন্যদিকে

শ্রীনগর বিমানবন্দরে স্যাটেলাইট ফোন সহ আটক দুই মার্কিন নাগরিক

চাকরি হারানোর পর আপনার পিএফ ব্যালেন্সের ওপর সুদ কি পাবেন?

সভা শেষে ঝাড়গ্রাম কলেজ মোড়ে মশলামুড়ি খেলেন মোদী

ভুল থেকে শিক্ষা! কেন্দ্রীয় বাহিনীর শরীরেও এবার কমিশনের ক্যামেরা

'ভোটব্যাঙ্কের জন্য অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে তৃণমূল', সরব প্রধানমন্ত্রী

৪০% ড্রোন, ৬০% লঞ্চার এখনও অক্ষত, যুদ্ধের পরেও ইরানের সামরিক শক্তি কীভাবে অটুট থাকছে?

'ভণ্ডামি ও কাপুরুষতা'মোদীর ভাষণে তীব্র আক্রমণ মমতার

রাজীব কুমারের ডিজিপি ভবনে তৃণমূলের বড় ষড়যন্ত্র ফাঁস শুভেন্দুর

আরএফডিএল কি ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ মঞ্চ? তরুণদের নতুন সুযোগের দিগন্ত

চেন্নাইয়ে বড় ধাক্কা, হ্যামস্ট্রিং চোটে অনিশ্চিত আয়ুষ মাত্রের পরবর্তী ম্যাচ

খবরের বাজারে বদলের হাওয়া

Follow Us On

© 2026 Copyright By Kolkata24x7 | All rights reserved.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kolkata 24x7.in