রায়গঞ্জ: রাহুল গান্ধি-র সাম্প্রতিক মন্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "প্রিয় রঞ্জন দাসমুন্সি যদি না মারা যেতেন, আমি ...
By Suparna Parui
Published: April 14, 2026 1:23 PM
রায়গঞ্জ: রাহুল গান্ধি-র সাম্প্রতিক মন্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "প্রিয় রঞ্জন দাসমুন্সি যদি না মারা যেতেন, আমি গ্যারান্টি দিচ্ছি বাংলায় কংগ্রেস সরকার হতো, উনি মুখ্যমন্ত্রী হতেন।" তাঁর এই মন্তব্যে যেমন আবেগের ছোঁয়া রয়েছে, তেমনই রয়েছে রাজনৈতিক বিশ্লেষণেরও ইঙ্গিত।
প্রিয়রঞ্জন দাসমুন্সি পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ নাম ছিলেন। দীর্ঘদিন ধরে কংগ্রেসের সংগঠন শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। দলের ভিত মজবুত করা, কর্মীদের একত্রিত রাখা এবং মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখার ক্ষেত্রে তিনি ছিলেন অত্যন্ত দক্ষ। তাই তাঁর অনুপস্থিতি যে কংগ্রেসের জন্য বড় ক্ষতি, তা অস্বীকার করার উপায় নেই এই বার্তাই যেন তুলে ধরতে চেয়েছেন রাহুল গান্ধী। রাহুলের বক্তব্যে স্পষ্ট যে, তিনি প্রিয়রঞ্জনের নেতৃত্বের উপর গভীর আস্থা রাখতেন। তাঁর মতে, প্রিয়রঞ্জন দাসমুন্সি শুধু একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন সংগঠক এবং কৌশলী রাজনীতিবিদ। বাংলার রাজনৈতিক পরিস্থিতি বোঝার ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা এবং দক্ষতা কংগ্রেসকে অনেকটাই এগিয়ে দিতে পারত বলে মনে করেন রাহুল। সেই কারণেই তিনি এত দৃঢ়ভাবে দাবি করেছেন যে, প্রিয়রঞ্জন বেঁচে থাকলে ফলাফল ভিন্ন হতে পারত।
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
খবরের বাজারে বদলের হাওয়া
Follow Us On
© 2026 Copyright By Kolkata24x7 | All rights reserved.

