তিমির কান্তি পতি, বাঁকুড়া: এবার রাস্তা সংস্কারের দাবিকে সামনে রেখে ভোট বয়কটের ডাক দিলেন জঙ্গল মহলের মানুষ। রানীবাঁধের রুদড়া গ্রাম পঞ্চায়েতের বেঠুয়ালা বাগান পাড়ার সম্মিলীত মানুষ ওই দাবিতে ...
By Kolkata24x7 Team
Published: April 11, 2026 3:06 PM
তিমির কান্তি পতি, বাঁকুড়া: এবার রাস্তা সংস্কারের দাবিকে সামনে রেখে ভোট বয়কটের ডাক দিলেন জঙ্গল মহলের মানুষ।
রানীবাঁধের রুদড়া গ্রাম পঞ্চায়েতের বেঠুয়ালা বাগান পাড়ার সম্মিলীত মানুষ ওই দাবিতে ভোট বয়কটের কথা জানিয়ে দেওয়াল লিখনের পাশাপাশি প্ল্যাকার্ড হাতে গ্রামে মিছিল করে প্রশাসনকে বিষয়টি জানিয়েও দিয়েছেন।
বেঠুয়ালা বাগান পাড়ার মানুষের দাবি, গ্রামের একমাত্র রাস্তাটি দীর্ঘ দিন ধরে বেহাল। বছর কুড়ি আগে নামমাত্র সংস্কার হলেও তারপর আর এক দানাও মাটি পড়েনি। সব থেকে বেশী সমস্যায় পড়তে হয় বর্ষায়। হঠাৎ কেউ অসুস্থ হলে গ্রামে অ্যাম্বুল্যান্স পর্যন্ত ঢুকতে চায়না। প্রশাসনকে বারবার সমস্যা সমাধানের আবেদন জানালেও কাজ হয়নি। ফলে এখন ভোট বয়কটের ডাক দিতে তারা বাধ্য হয়েছেন বলে জানান।
বিজেপি নেত্রী দুখিরাণী মুদির দাবি, বর্তমান রাজ্য সরকার কোন উন্নয়নমূলক কাজ করেনি। বিজেপি ক্ষমতায় এলে সব সমস্যার সমাধান হবে। তবে তাঁদের দলের পক্ষ থেকে ওই গ্রামবাসীদের সঙ্গে আলোচনায় বসা হবে বলে তিনি জানান।
রুদড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সুচিত্র সরেন গ্রামবাসীদের অভিযোগ স্বীকার করে বলেন, ভোট বয়কট কোন সমস্যার সমাধান হতে পারেনা। ভোট দিন, ভোট শেষে ওই রাস্তার কাজ করে দেওয়া হবে বলে তিনি জানান।
আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।
খবরের বাজারে বদলের হাওয়া
Follow Us On
© 2026 Copyright By Kolkata24x7 | All rights reserved.

