Dailyhunt
সুন্দরবনের উন্নয়নে মাস্টারপ্ল্যান ঘোষণা মমতার

সুন্দরবনের উন্নয়নে মাস্টারপ্ল্যান ঘোষণা মমতার

মিনাখাঁয়ে নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। সভায় তিনি সুন্দরবনকে আলাদা জেলা করার পরিকল্পনার কথা জানিয়ে বলেন, "সুন্দরবন ইউনেস্কো হেরিটেজ এলাকা। ...

By Suparna Parui

Published: April 9, 2026 1:54 PM

মিনাখাঁয়ে নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। সভায় তিনি সুন্দরবনকে আলাদা জেলা করার পরিকল্পনার কথা জানিয়ে বলেন, "সুন্দরবন ইউনেস্কো হেরিটেজ এলাকা। আমরা সুন্দরবনকে আলাদা জেলা করব। এটি সাতটি নতুন জেলার মধ্যে একটি হবে। যাতে এখানে সব পরিষেবা পৌঁছায়, মানুষকে দূরে যেতে না হয়।" তাঁর এই ঘোষণা নেটিজেন এবং রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ইতিমধ্যেই আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

মমতা (Mamata Banerjee) বলেন, সুন্দরবন এমন একটি এলাকা যেখানে একদিকে আছে কুমির, অন্যদিকে বাঘ। এই জায়গায় সাধারণ মানুষের নিরাপত্তা ও জীববৈচিত্র্য সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সুন্দরবনের উন্নয়ন এবং নিরাপত্তার জন্য একটি সুসংহত মাস্টারপ্ল্যান তৈরি করা হচ্ছে। এই মাস্টারপ্ল্যানের মধ্যে থাকবে পর্যাপ্ত প্রশাসনিক সুবিধা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা।

তিনি(Mamata Banerjee) আরও জানান, সুন্দরবনের আলাদা জেলা করার ফলে প্রশাসনিক কার্যক্রম আরও সহজ হবে। স্থানীয় মানুষ সহজেই বিভিন্ন সরকারি পরিষেবা পাবে। ইতিমধ্যেই সুন্দরবনে থানার ব্যবস্থা, SNCU (সিরিয়াস নিউবর্ন কেয়ার ইউনিট) এবং মাদার অ্যান্ড চাইল্ড হাব স্থাপিত হয়েছে। এই সমস্ত উদ্যোগ স্থানীয় মানুষকে স্বাস্থ্য ও নিরাপত্তার দিক থেকে আরও সুবিধা দেবে।

মমতার (Mamata Banerjee) বক্তব্যে উঠে আসে যে, সুন্দরবনের মানুষের জীবিকা ও পরিবেশ সংরক্ষণের মধ্যে সমন্বয় বজায় রাখা জরুরি। তিনি বলেন, সুন্দরবনকে শুধু একটি পর্যটন কেন্দ্র বা বনাঞ্চল হিসেবে দেখা ঠিক নয়, এটি একটি সংরক্ষিত হেরিটেজ এলাকা। সুন্দরবনের মানুষের উন্নয়নের পাশাপাশি বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণও সমানভাবে গুরুত্ব পাবে।

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

খবরের বাজারে বদলের হাওয়া

Follow Us On

© 2026 Copyright By Kolkata24x7 | All rights reserved.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kolkata 24x7.in