Dailyhunt
তেলের দামে পতন, লাফিয়ে বাড়ল সেনসেক্স-নিফটি! আজ কাদের পৌষমাস?

তেলের দামে পতন, লাফিয়ে বাড়ল সেনসেক্স-নিফটি! আজ কাদের পৌষমাস?

মুম্বই: আমেরিকা ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি চুক্তির খবরের পর বিশ্ববাজারের পাশাপাশি ভারতীয় শেয়ার বাজারেও কার্যত উৎসবের মেজাজ। বুধবার সেনসেক্স এবং নিফটি সূচক প্রায় ৪ শতাংশ বাড়ল। আন্তর্জাতিক ...

By Moumita Biswas

Published: April 8, 2026 4:46 PM

মুম্বই: আমেরিকা ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি চুক্তির খবরের পর বিশ্ববাজারের পাশাপাশি ভারতীয় শেয়ার বাজারেও কার্যত উৎসবের মেজাজ।

বুধবার সেনসেক্স এবং নিফটি সূচক প্রায় ৪ শতাংশ বাড়ল। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের ব্যাপক দরপতন এবং অন্যান্য অনুকূল পরিস্থিতির জেরে টানা পঞ্চম দিনেও লাভের মুখ দেখলেন বিনিয়োগকারীরা।

এদিন বাজার বন্ধ হওয়ার সময় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স একধাক্কায় ২,৯৪৬.৩২ পয়েন্ট বা ৩.৯৫ শতাংশ বেড়ে ৭৭,৫৬২.৯০-তে শেষ হয়। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ৮৭৩.৭০ পয়েন্ট বা ৩.৭৮ শতাংশ বেড়ে ২৩,৯৯৭.৩৫-তে বন্ধ হয়েছে। দিনের মাঝে ট্রেডিং চলাকালীন সেনসেক্স সর্বোচ্চ ৭৭,৬৩৫.৫৪ পয়েন্ট এবং নিফটি ২৪,০২৫.১৫ পয়েন্টের রেকর্ড ছুঁয়েছিল।

সূচকের এই বিপুল উত্থানের ফলে বুধবার এক দিনেই বিনিয়োগকারীদের ঝুলিতে প্রায় ১৫ লক্ষ কোটি টাকা যোগ হয়েছে। এর ফলে সাধারণ বিনিয়োগকারীদের পোর্টফোলিও থেকে শুরু করে মিউচুয়াল ফান্ড, সর্বত্র বড়সড় 'বুস্ট' এসেছে। শেয়ার বাজারের পাশাপাশি শক্তিশালী হয়েছে ভারতীয় মুদ্রাও। এদিন ডলারের তুলনায় টাকার দাম ৪২ পয়সা বেড়ে ৯২.৫৮ টাকায় গিয়ে ঠেকেছে।

হরমোজ প্রণালী বন্ধ থাকার কারণে গত মার্চ মাসে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে গিয়েছিল। যুদ্ধবিরতি এবং প্রণালী খোলার ঘোষণায় ব্রেন্ট ক্রুডের দাম ১৩ শতাংশের বেশি কমে ৯৪.৯৮ ডলারে এবং ডব্লিউটিআই (WTI) ক্রুড ১৫ শতাংশের বেশি কমে ৯৫.৯৫ ডলারে নেমে এসেছে।

এর ফলে এদিন অপরিশোধিত তেল-নির্ভর সংস্থা, যেমন বিমান পরিষেবা, অয়েল মার্কেটিং, রং এবং টায়ার কোম্পানির শেয়ারদর ১০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বাজারের ১৬টি প্রধান সেক্টরের মধ্যে ১৪টিই এদিন লাভের মুখ দেখেছে। ফিন্যান্সিয়াল বা আর্থিক সেক্টর ৫ শতাংশ, অটো ৫ শতাংশ এবং রিয়েলটি সেক্টর ৬ শতাংশ লাফিয়েছে। তবে, আইটি এবং ফার্মা সেক্টরের শেয়ার এদিন কিছুটা পিছিয়ে ছিল।

আরও পড়ুন: কমল না ইএমআই! যুদ্ধের আবহে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

আমরা সম্পূর্ণ বিনামূল্যে খবর পরিবেশন করি। আপনার ছোট সহযোগিতাও আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে।

UPI: adsranar@oksbi

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল 'একদিন' সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

খবরের বাজারে বদলের হাওয়া

Follow Us On

© 2026 Copyright By Kolkata24x7 | All rights reserved.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kolkata 24x7.in