Dailyhunt
উইকএন্ডে ধাক্কা! হাওড়া-শিয়ালদহ শাখায় বাতিল গুচ্ছ লোকাল ট্রেন

উইকএন্ডে ধাক্কা! হাওড়া-শিয়ালদহ শাখায় বাতিল গুচ্ছ লোকাল ট্রেন

লকাতা: শনিবার লোকাল ট্রেনে যাতায়াত করার পরিকল্পনা থাকলে এখনই সতর্ক হোন! পরিকাঠামো উন্নয়নের কাজের জন্য আগামী ১৮ এপ্রিল হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকছে ১৬টি লোকাল ট্রেন। পূর্ব ...

By Moumita Biswas

Published: April 16, 2026 12:07 PM

কলকাতা: শনিবার লোকাল ট্রেনে যাতায়াত করার পরিকল্পনা থাকলে এখনই সতর্ক হোন!

পরিকাঠামো উন্নয়নের কাজের জন্য আগামী ১৮ এপ্রিল হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকছে ১৬টি লোকাল ট্রেন। পূর্ব রেল জানিয়েছে, ব্যান্ডেল-কাটোয়া শাখায় আন্ডারপাস নির্মাণ এবং ব্যান্ডেল স্টেশনে ডায়মন্ড ক্রসিংয়ের কাজের জন্য এদিন সকাল ৮টা ৫০ মিনিট থেকে দুপুর ৩টে ১০ মিনিট পর্যন্ত ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এর জেরে দিনভর ব্যাহত হবে যাত্রী পরিষেবা।

শনিবার হাওড়া-কাটোয়া শাখায় আপ ট্রেনগুলির মধ্যে বাতিল থাকছে, হাওড়া থেকে সকাল ৮টা, সকাল ১০টা এবং বেলা ১২টা ১০ মিনিটের লোকাল। কাটোয়া থেকে হাওড়াগামী বাতিল ট্রেনের তালিকায় রয়েছে, সকাল ৭টা ৪৫, সকাল ১০টা ২০ এবং দুপুর ২টো ৪৫ মিনিটের লোকাল।

ব্যান্ডেল-কাটোয়া রুটেও ভোগান্তি চরমে পৌঁছবে। ব্যান্ডেল থেকে কাটোয়াগামী সকাল ৮টা ১০, দুপুর ১২টা ১৫ এবং দুপুর ২টো ১০ মিনিটের লোকাল ট্রেন বাতিল। কাটোয়া থেকে ব্যান্ডেলগামী সকাল ৮টা ৪৫, বেলা ১১টা ১০ এবং দুপুর ১টার লোকাল ট্রেনগুলিও বাতিল করা হয়েছে।

শিয়ালদহ শাখার যাত্রীদেরও এদিন দুর্ভোগ পোহাতে হবে। শিয়ালদহ থেকে সকাল ৮টা ৬ মিনিটে কাটোয়ার উদ্দেশে রওনা দেওয়া লোকাল এবং কাটোয়া থেকে বিকেল ৩টে ৫০ মিনিটে শিয়ালদহগামী লোকাল ট্রেনটি বাতিল থাকছে। এছাড়া, সকাল ১০টা ১০ মিনিটের ব্যান্ডেল-আজিমগঞ্জ এবং দুপুর ২টো ৪০ মিনিটের আজিমগঞ্জ-ব্যান্ডেল লোকালও শনিবারের জন্য বাতিল ঘোষণা করেছে পূর্ব রেল।

লোকাল ট্রেনের পাশাপাশি দুটি গুরুত্বপূর্ণ ইন্টারসিটি এক্সপ্রেসের সময়ও বদলানো হয়েছে। ১৩৪৬৬ মালদা টাউন-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস নির্ধারিত সময়ের থেকে ৪ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে ছাড়বে। অন্যদিকে, ১৩৪৬৫ হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস ৩ ঘণ্টা ৪৫ মিনিট দেরিতে অর্থাৎ বিকেল ৫টা ৪৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে।

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল 'একদিন' সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

খবরের বাজারে বদলের হাওয়া

Follow Us On

© 2026 Copyright By Kolkata24x7 | All rights reserved.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kolkata 24x7.in