ওয়েব ডেস্ক: পয়লা বৈশাখ (Poila Baisakh 2026) মানেই নতুন বছরের শুরু, কিন্তু প্রশ্ন উঠছে এবছর বাংলা কোন সনে পা দিচ্ছে? ১৪৩২ না ১৪৩৩? উত্তর স্পষ্ট। এবার শুরু হচ্ছে বাংলা ১৪৩৩ সাল। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী, ১৫ এপ্রিল পড়ছে ১ বৈশাখ, অর্থাৎ সেদিন থেকেই শুরু হবে নতুন বাংলা বছর।
তার আগের দিন, ১৪ এপ্রিল পালিত হবে চৈত্র সংক্রান্তি (Chaitra Sangkranti)।
বাংলা নববর্ষ শুধু একটি দিন নয়, এটি বাঙালির সংস্কৃতি, আবেগ ও ঐতিহ্যের এক বড় উৎসব। নতুন জামাকাপড়, মিষ্টিমুখ, প্রভাতফেরি, হালখাতা, সব মিলিয়ে এই দিনটি বাঙালির জীবনে বিশেষ তাৎপর্য বহন করে। ব্যবসায়ীদের কাছে এদিন নতুন হিসাবের খাতা খোলার দিন, আর সাধারণ মানুষের কাছে নতুন করে শুরু করার প্রতীক।
ঐতিহাসিকদের মতে, বাংলা সনের সূচনা হয় প্রাচীন যুগে, তবে মুঘল সম্রাট আকবর রাজস্ব আদায়ের সুবিধার জন্য এটিকে নতুনভাবে সাজান। সেই থেকেই পয়লা বৈশাখ উদযাপনের প্রচলন। সময়ের সঙ্গে উদযাপনের ধরন বদলালেও আবেগ একই রয়েছে। আজও কলকাতা-সহ গোটা বাংলায় প্রভাতফেরি, মন্দিরে পুজো, সাংস্কৃতিক অনুষ্ঠান আর খাওয়া-দাওয়ার মধ্য দিয়ে নববর্ষকে স্বাগত জানানো হয়।
তাই আর বিভ্রান্তি নয়! নতুন বছরে বাংলা পা দিচ্ছে ১৪৩৩-এ, আর সেই সঙ্গে নতুন আশা, নতুন স্বপ্ন আর নতুন শুরুর ডাক নিয়ে আসছে পয়লা বৈশাখ। শুভ নববর্ষ!
The post ১৪৩২ না ১৪৩৩? পয়লা বৈশাখে কোন নতুন বছরে পা দিচ্ছে বাংলা? first appeared on KolkataTV.

